টেস্ট পরীক্ষায় বোনের চেয়ে ২ নম্বর কম পেয়ে অভিমানে আত্মহত্যা একাদশ শ্রেণির ছাত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : বোনের সঙ্গে প্রতিযোগিতার জেরে চরম সিদ্ধান্ত নিল দিদি, বাঁকুড়ার শাসপুর এলাকায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। পরিবারের দাবি স্কুলের টেস্ট পরীক্ষায় বোনের চেয়ে কম নাম্বার পেয়েছিল দিদি ।তাই আত্মহত্যা করার চেষ্টা করে একাদশ শ্রেণীর ছাত্রী তন্দ্রা বাগদি(Tandra Bagdi)। রবিবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ওই ছাত্রীর মৃত্যু হয়। তন্দ্রার বয়স মাত্র ১৭ বছর। বাঁকুড়ার শাশপুর ডি এন এস হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী ছিল সে। তন্দ্রার সঙ্গে তার জমজ বোন পড়াশোনা করে একই স্কুলে। একই শ্রেণীতে দুই জমজ দিদি বোন পড়াশোনা করে।

কিন্তু কয়েক ঘণ্টার পার্থক্যে জন্ম নেওয়া ছোট বোনের সঙ্গে পরীক্ষার নম্বরের ফারাক মেনে নিতে পারেনি অভিমানী দিদি(Elder Sister) ।এর আগে প্রতিটি পরীক্ষায় দিদি তন্দ্রা তাঁর বোনের থেকে বেশি নম্বর পেত। সেই জায়গায় একাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষায় তন্দ্রা বোনের চেয়ে দুই নম্বর কম পায়। মানসিকভাবে ভেঙে পরে তন্দ্রা। বাড়িতে ফিরে আত্মহত্যা চেষ্টা করে। গুরুতর অবস্থায় তাকে ইন্দাস হাসপাতালে ভর্তি করা হয়।

কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাঁকুড়ার ইন্দাস হাসপাতাল(Bakura Indus Hospital) থেকে বর্ধমান মেডিকেল কলেজে তাকে স্থানান্তরিত করা হয় ।রবিবার অবশেষে সে মারা যায় ।এই ঘটনায় ভেঙে পড়েছেন কন্যা হারা পিতা। বোনের সঙ্গে অঘোষিত প্রতিযোগিতায় বড় মেয়ে এই ধরনের ঘটনা যে ঘটাবে তা পিতা হিসেবে তিনি নিজেও বুঝতে পারেননি। ওই পরিবারে এখন চরম শোকের ছায়া।

মাত্র ১৮ বছর বয়সে প্রফেসর, ইতিহাস গড়ে গিনেস বুকে মার্কিন তরুণ, ভাঙলেন ৩০৬ বছরের রেকর্ড

চোখের চিকিৎসায় মিলবে বিদেশ যাওয়ার অনুমতি? বুধবার হাইকোর্টে অভিষেকের ভাগ্য নির্ধারণ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

ওজন কমাতে পারফেক্ট  স্ন্যাক্স, ঝটপট বানিয়ে নিন তেল ছাড়া কাবলি চিকেন স্যালাড

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

‘আমার ছবির বিকৃতি বন্ধ করুন’, ‘ডিপফেক’-এর বিরুদ্ধে আইনি হুঁশিয়ারি ম্রুণালের

হেলমেট পরে সেলফি তুললেই মিলবে ৫০০ টাকা! কৃষ্ণনগর পুলিশ জেলার অভিনব উদ্যোগ

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ