মেলেনি আবাসের ঘর, গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমের মধ্যেই মৃত্যু বৃদ্ধের

মাঝ রাতে ঘুমের মধ্যে দেওয়াল ধসে মৃত্যু হল বৃদ্ধের। গুরুতর জখম তাঁর স্ত্রী। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে, ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার খুদমরাই গ্রাম

Share:

নিজস্ব প্রতিনিধি: আবাসে মেলেনি ঘর, মাটির বাড়িতেই থাকছিলেন বৃদ্ধ দম্পতি। কিন্তু প্রবল বৃষ্টিতে মাটির দেওয়াল গিয়েছিল নরম হয়ে। সারানোর পয়সা নেই। এবার সেই মাটির দেওয়াল ধসেই ঘটল চরম বিপদ। মাঝ রাতে ঘুমের মধ্যে দেওয়াল ধসে মৃত্যু হল বৃদ্ধের। গুরুতর জখম তাঁর স্ত্রী। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে, ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার খুদমরাই গ্রাম পঞ্চায়েতের ভালকিশোল এলাকায়। মৃতের নাম, বিপিন সিংহ। ঘটনার পরেই তাঁর স্ত্রী চিন্তা সিংহকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

স্থানীয়দের কথায়, মাটির একচালা কুড়ে ঘরে দীর্ঘদিন ধরেই থাকছেন তাঁরা। গতকাল রাতের খাওয়া সেরে ঘুমোতে গিয়েছিলেন বৃদ্ধ দম্পতি। রাত দুটো নাগাদ আচমকাই তাঁদের বাড়ি থেকে বিকট শব্দ শোনা যায়। প্রবল বৃষ্টিতে তাঁদের মাটির ঘর হুড়মুড়িয়ে পড়ে যায়। ঘুমের ঘোরে থাকায় তাঁরা বিপদ বুঝে বাইরেও বের হতে পারেননি। তাই ধ্বংসস্তূপের নিচেই চাপা পড়ে যান বিপিন-চিন্তা। আওয়াজ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরাও এই দৃশ্য দেখে চমকে ওঠেন। বৃদ্ধার আর্তনাদ শুনে ধ্বংসস্তূপ সরানোর কাজে লেগে পড়েন তাঁরা। কিন্তু ধ্বংসস্তূপ থেকে দুইজনকে উদ্ধার করতে বেশ কিছুটা সময় লেগে যায় তাঁদের। এরপর গুরুতর আহত অবস্থায় বিপিন ও চিন্তাকে বের করে তাঁরা এবং ভাঙাগড় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু বৃদ্ধকে বাঁচানো সম্ভব হয়নি। তাকে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

অন্যদিকে চিন্তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি এখন ওই হাসপাতালেই চিকিৎসাধীন। স্থানীয় সূত্রের খবর, বৃদ্ধ দম্পতির একমাত্র ছেলে শুভ সিংহ ঘটনার সময়ে বাড়িতে ছিলেন না। তিনি স্ত্রীকে নিয়ে খড়গপুরের নিমপুরায় শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। খবর পেয়েই স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরে আসেন শুভ। এদিকে ঘটনার খবর পেয়ে রাতেই ভালকিশোলে পৌঁছয় সাঁকরাইল থানার পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থলে উপস্থিত হন গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান দয়ানিধি মাহাতো। অভিযোগ, আবাসের জন্যে অনেকদিন আগেই নাম নথিভুক্ত করেছিলেন মৃত বিপিন বাবু। কিন্তু মেলেনি টাকা। আজ যদি পাকা বাড়ি হয়ে যেত, তাহলে বৃদ্ধকে এ ভাবে মরতে হত না। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। 

শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতীয় নথি! মুর্শিদাবাদে পুলিশের জালে ৩ বাংলাদেশি

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের

লাস্যময়ী অভিনেত্রীকে গোপনে বার্তা পাঠান ক্রিকেটাররা, চ্যাট দেখে স্তম্ভিত শেহবাগ

গুয়াহাটিতে পা রাখতেই আরশোলাদের মুখপাত্র আশুতোষকে আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে গেল পুলিশ

পুরভোটকে মাথায় রেখে বিজেপি বিধায়কদের বাড়তি দায়িত্ব, গুরুত্ব বাড়ল সজলের

রানাঘাটে দোকানে হামলা! শূন্যে গুলি চালিয়ে খুনের হুমকি, উদ্ধার তাজা গুলির খোল

সুগন্ধি চাল নয়, লুচি দিয়েই বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের পায়েস

৫ লক্ষ টাকা তোলা না দেওয়ায় ডাক্তারকে বাসনপত্র দিয়ে বেধড়ক মার, কাঠগড়ায় ‘বিগ বস’ প্রতিযোগী

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা করলেন হুমায়ুন কবীর, নওদার বিধায়কের মন্তব্যে শোরগোল

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৫২ বছরের ঝাড়ুদার, চাঞ্চল্য পুনেতে

ঘরের ভিতর রক্তের হোলি! স্ত্রী ও দুই শিশুসন্তানকে খুনের পর আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের