বৃদ্ধার অ্যাকাউন্ট থেকে গায়েব ৯০ লক্ষ, মার্সিডিজ কিনে গ্রেফতার ব্যাঙ্ককর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি : সরলতা ও বিশ্বাসের খেসারত দিতে হল অশীতিপর বৃদ্ধাকে। সল্টলেকের জিসি ব্লকের এক একাকী বৃদ্ধাকে নিজের বিলাসবহুল জীবনযাপনের চাবিকাঠি বানিয়েছিল প্রতারক। বিশ্বাস অর্জন করে বৃদ্ধার অ্যাকাউন্ট থেকে ৯০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল অভিযুক্ত। কিন্তু সেটি ভোগ করতে গিয়েই বিপত্তি। প্রতারণা করা টাকায় মার্সিডিজ কিনতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে প্রতারক। তার নাম সুরজ রজক।

বর্তমানে ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে বৃদ্ধ বৃদ্ধাদের টার্গেট করা হচ্ছে।। কিন্তু এই ক্ষেত্রে সেটা হয়নি। সহজ সরলতার মাধ্যমে জিসি ব্লকের ওই বাসিন্দার মন জয় করেছিলেন সুরজ। ওই বৃদ্ধার সল্টলেকের একটি এনআরআই একাউন্ট রয়েছে। সেটি চালনা করেন তাঁর ছেলে। কর্মসূত্রে ছেলে এবং মেয়ে বিদেশে থাকেন। বাড়িতে একাই থাকেন বৃদ্ধা। একদিন সুরজের সঙ্গে ব্যাঙ্কে যাওয়ার পথে আলাপ। তারপর থেকেই বৃদ্ধাকে বিভিন্নভাবে টোপ দিতে থাকে সুরজ। নিজেকে ব্যাঙ্ককর্মী পরিচয় দিয়েছিল সে।

বৃদ্ধা সরল বিশ্বাসে জানিয়েছিলেন, ব্যাংকের কাজকর্ম এবং বিনিয়োগ সম্পর্কে তার কোন জ্ঞান নেই। এই সুযোগকেই কাজে লাগিয়েছিল অভিযুক্ত। জিডি ব্লকের অ্যাকাউন্ট থেকে অন্য একটি একাউন্টে টাকা ট্রান্সফারের কথা জানিয়েছিল প্রতারক। কোথাও না গিয়ে সমস্ত ব্যবস্থা হয়ে যাবে বলে জানানো হয়। কথায় কথায় ব্যাঙ্কের সংক্রান্ত সমস্ত তথ্য হাতিয়ে নিয়েছিল সুরজ। এখান থেকেই শুরু হয় প্রতারণা। সম্প্রতি ওই বৃদ্ধার ছেলে বাড়িতে আসলে তিনি জানতে পারেন মায়ের অ্যাকাউন্ট থেকে ৯০ লক্ষ ১৮ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। এরপরেই পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নামে পুলিশ। তদন্ত শুরু করতেই চক্ষু চরকগাছ পুলিশের।

জানা যায়, বৃদ্ধায় নথি ব্যবহার করে সুরোজ ব্যাংকে নথিভুক্ত মোবাইল নম্বর এবং ইমেইল আইডি বদলে দিয়েছিলেন। তারপরেই অ্যাকাউন্ট থেকে শহিদাল করে চেকের মাধ্যমে টাকা তুলেছিলেন। তারপরেই সুরজকে গ্রেফতার করে পুলিশ । জিজ্ঞাসাবাদের পর আরো বিস্ফোরক তথ্য সামনে আসে। সে জানিয়েছে, তার বহু দিনের শখ প্রিমিয়াম মডেলের গাড়ি কেনার। সেই সখ পূরণ করতেই জালিয়াতির রাস্তায় হাঁটতে শুরু করা।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই