এই মুহূর্তে




২০ বছর পর মিলল খোঁজ, পরিবারের কাছে ফেরার অপেক্ষায় বৃদ্ধা

নিজস্ব প্রতিনিধি : ২০ বছর আগে মধ্যপ্রদেশ থেকে গঙ্গাসাগরে এসেছিলেন বৃদ্ধা। কিন্তু বাড়ি ফেরেননি। গঙ্গাসাগরের মেলাতে হারিয়ে গিয়েছিলেন। পরিবার পরিজনদের খুঁজেও পাননি। দীর্ঘ খোঁজ খবরের পরে পরিবারও তাঁকে মৃত বলেই ভেবে নিয়েছিল। কিন্তু ভাগ্যের ফেরে ২০ বছর পরে সত্তরোর্ধ বৃ্দ্ধা পরিবারের হদিশ মিলেছে।

জানা গিয়েছে, ২০ বছর আগে এসে গঙ্গাসাগরে হারিয়ে গিয়েছিলেন। বলে লঞ্চে করে বাংলাদেশে চলে গিয়েছিলেন। কিন্তু স্বামীর নাম মুখে আনতেন না। তাই কোনওভাবেই তাঁর হদিশ পাওয়া যায়নি। তাঁর মুখে শুধুই শোনা যেত সাগর। বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জে এক মহিলাকে হিন্দিতে কথা বলেতে দেখে সন্দেহ হয় এক ব্যক্তির। তিনি ভারতীয় বন্ধুর সঙ্গে কথা বলেন।  সেই মহিলাকে নিজের কাছে রেখে খোঁজ খবর শুরু হয়। মহিলার সঙ্গে কথা বলে খুব বেশি কথা জানা যায়নি। ওই মহালার ছবি নিয়ে খোঁজ চালিয়ে জানা যায়, তিনি সাগর দ্বীপের বাসিন্দা নন। পরে জানা যায় মধ্যপ্রদেশে সাগর বলে একটি জায়গা রয়েছে। সেখানে খোঁজ চালাতেই মহিলার পরিবারের হদিশ মেনে। কিন্তু তাঁর পরিবার এখন থাকে দিল্লিতে। তিন ছেলের মধ্যে এক ছেলে মৃত। স্বামীরও মৃত্যু হয়েছে। কোনওটাই জানেনা না মহিলা। মহিলারযে ছবি নিয়ে খোঁজ চালানো হচ্ছিল, তারসঙ্গে এখনকার অবস্থার মিল নেই। ২০ বছর রোদে পুড়ে, ময়লা জমে চেনার উপায় ছিলনা।

সেই বৃদ্ধা শ্রবণ শক্তি ও দৃষ্টি হারিয়ে ফেলেছেন। ছেলের খোঁজ পেয়ে ভিডিও কলে যোগাযোগ করা হলে ছেলেকে চিনতে পারেননি। মহিলাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ছেলেকে ছবি পাঠানো হলে মাকে চিনতে পারেন তিনি। কিন্তু ওই বৃদ্ধা বাংলাদেশে পৌঁছলেন কী করে? মনে করা হচ্ছে, ২০ বছর আগে কোনও ভাবে লঞ্চে করে বাংলাদেশ পৌঁছে গিয়েছিলেন। বৃদ্ধার ছেলে মা নিখোঁজ বলে লিখিত অভিযোগ করেছিল স্থানীয় বান্দা থানায়। এতগুলো বছর মায়ের খোঁজ না পেয়ে ছেলেরা ভেবেছিল মৃত্যু হয়েছে। কিন্তু সাগর যে মাঝে মাঝে মিরাকেল কিছু ঘটায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এই বিষয়টি জানানো হয়েছে, অতিরিক্ত জেলা শাসক ( সাধারণ ) ও মেলা অফিসার শ্রী ভিনিত পুনিয়া এবং জেলা শাসক শ্রী আরভিন্ড কুমার মীনা সহ পুলিশ সুপার শ্রী কোটেশ্বর রাও। জেলা প্রশাসন সব ধরনের সাহায্য করবেন বলে আশ্বস্ত করেছেন। বাংলাদেশ হাই কমিশন, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ও ভারত সরকারের বিদেশ মন্ত্রকের সঙ্গে কথা হয়েছে। মাকে ফিরে পেয়ে খুশি পরিবার।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন কবে? ঘোষণা বৃহস্পতিবার

বিদ্যুতের বিল ২ লক্ষ ৮৩ হাজার টাকা, ঘুম ছুটেছে গোলাম নবী খানের

জায়ের বাবাকে নিজের বাবা সাজিয়ে SIR ফর্ম জমা দেওয়ার অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে

দুর্ঘটনার কবলে শেখ শাহজাহান মামলার মূল সাক্ষী, আদালতে যাওয়ার পথে মৃত ২

চায়ের দোকানে দুই গোষ্ঠীর বচসা,বুকে সজোরে ঘুষি,মৃত্যু তৃণমূল কর্মীর

প্রধান বিরোধী দল হতে উদ্যোগ নিচ্ছে সিপিএম, বিশেষ কোন পরিকল্পনা লালপার্টির?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ