ফের কমিশনের কোপে ৮৩ জন বিডিও এবং রিটার্নিং অফিসাররা

Share:

নিজস্ব প্রতিনিধি : বিধানসভার ভোট দোরগোড়ায়। রবিবার ঠিক তার আগে ফের প্রশাসনিক স্তরে রদবদল ঘটাল নির্বাচন কমিশন। বাসন্তী থানার আইসিকে সাসপেন্ড করার রেশ কাটতে না কাটতেই রাজ্যের ৮৩ জন বিডিও এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারকে বদলি করল কমিশন। ২৮ মার্চ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক একাধিক বিডিও(BDO) ও এআরওদে’র(ARO) বদলির প্রস্তাব পাঠিয়েছিলেন। সেই প্রস্তাব খতিয়ে দেখার পর ৮৩ জন আধিকারিককে সরানোর সিদ্ধান্ত নেয় কমিশন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ -কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা একাধিক জেলায় গুরুত্বপূর্ণ ব্লক গুলিতে এই রদবদল করা হয়। কমিশনের তালিকায় ৮৪ জন আধিকারিকদের নাম থাকলেও একজন আধিকারিক বাদে বাকি সকলকে বদলি করা হয়।

পূর্ব মেদিনীপুর জেলার মোট ১৪ জন এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার ৭ এবং ১১ জনকে বদলি করা হয়। শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের এআরওকে বদলি করে কমিশন। বিধানসভা নির্বাচনের আগে আধিকারিক স্তরে এই রদবদল এর আগেও ঘটেছে। ভোটের কাজে যুক্ত সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে কমিশন একাধিকবার এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। কোচবিহারের দিনহাটা থেকে মালদায় রতুয়া ও মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মত স্পর্শকাতর এলাকা গুলিতে বিশেষ নজর দেওয়া হয়েছে। ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলি করে এর আগে কমিশন। ওই ৭৩ জন রিটার্নিং অফিসারের বদলির তালিকায় নাম ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) দক্ষিণ কলকাতা কেন্দ্রের ভবানীপুরের রিটানিং অফিসারের নামও।

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের প্রধান ও কলকাতার পুলিশ কমিশনারকে বদলি করেছিল কমিশন ।সরিয়ে দেওয়া হয়েছিল অর্ধেকের বেশি জেলার ডিএম(DM), রিটার্নিং অফিসারদের। এবার বিডিওদের ঢালাও বদলি করল কমিশন। কমিশন সূত্রে খবর, নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা ও পশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতে তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। ভোট শান্তিপূর্ণ ও অবাধ করতে এই ধরনের জরুরি পদক্ষেপ তাদের নিতে হয়েছে। এর আগে বাসন্তী বাজার এলাকায় গত ২৬ মার্চ রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটার পর অসন্তোষ প্রকাশ করেছিল কমিশন। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না করায় বাসন্তী থানার আইসি(IC) অভিজিৎ পাল এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। ওই জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছিল প্রবীর ঘোষকে।

কেরলমের মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনার অবসান, কুর্সিতে বসছেন সতীশন

ঢেঁড়স দিয়ে বানান সন্ধ্যার স্ন্যাকস, জেনে নিন রেসিপি

১০ মিনিটেই ঘরে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ‘গার্লিক বাটার বেকড স্যামন’

রাজ্যে প্রায় ৬ হাজার সরকারি কর্মী নিয়োগ হবে, বড় ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের

লুকআউট নোটিস জারি হতেই ইডি দফতরে হাজির ডিসি শান্তনু সিনহা বিশ্বাস

ভুলে যান তেলের কথা, জলেই বানান ধবধবে ফুলকো লুচি! জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি

চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, গ্রেফতার ২

বাড়িতেই বানান হোটেলের কায়দায় মশলাদার সোয়া চাপ, স্বাদে হার মানবে আমিষ পদও

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অশ্লীল মন্তব্য সোশ্যাল মিডিয়ায়, গ্রেফতার ২

IPL-এ ‘রান মেশিন’ হয়ে উঠেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান, জিতে নেবেন অরেঞ্জ ক্যাপ?

তিলজলা অগ্নিকাণ্ডে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড দমকলের আধিকারিক