আসন্ন বিধানসভা ভোট শান্তিপূর্ণ করাই লক্ষ্য নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি:  দুয়ারে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। কিভাবে কাজ করবে কেন্দ্রীয় বাহিনী সেই নিয়েই বৈঠক করলো নির্বাচন কমিশন, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ ও বাহিনীর সর্বোচ্চ কর্তারা। ইতিমধ্যেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাচাই করতে শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন। এই বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত সিইও, যুগ্ম সিইও, রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে, ডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েল, কলকাতা পুলিশের কমিশনার সুপ্রতিম সরকার ও সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের আইজি সহ একাধিক শীর্ষ আধিকারিক। এই বৈঠকে ভোট সংক্রান্ত একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়।

কিভাবে বাহিনী কাজ করবে সেই বিষয়টা মাথায় রেখে সর্বোচ্চ কর্তাদের নিয়ে দীর্ঘ বৈঠক করেন তারা। সূত্রের খবর, বেশ কিছু বিষয় আলোচনা হয়েছে। এর মধ্যে প্রাধান্য পেয়েছে, রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসছে তারা সরাসরি নির্ধারিত এলাকায় যেন পৌঁছে যেতে পারে। কেন্দ্রীয় বাহিনী কোথায় কোথায় যাবে, তাদের মুভমেন্ট পর্যবেক্ষণে রাখবেন নির্বাচনী আধিকারিকরা। তথ্যগত অসঙ্গতি সংক্রান্ত মামলার দায়িত্বে থাকা বিচারকদের জন্য রাজ্যের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করা হবে। ২৮ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর থেকে যাতে কেন্দ্রীয় বাহিনী সক্রিয় থাকে সেই দিকে নোজ থাকবে নির্বাচন কমিশনের।

এই বৈঠকে সকলেই চায় যাতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়। সেই মতোই এক সঙ্গে কাজ করার কথা বলেন তারা। বিরোধীদের দাবি, পশ্চিমবঙ্গে ভোটের সঙ্গে হিংসা সমার্থক হয়ে দাঁড়িয়েছে। মারপিট, বোমাবাজি সবই হয়ে গিয়েছে সাধারণ বিষয়। এমনকী ভোটের সময় মানুষের মৃত্যুও ঘটতেই থাকছে। যাতে এই বছর এমন ঘটনা না হয় সেই বিষয়টি মাথায় রাখা হয়েছে।

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা! মন্দিরের ছাদ ভেঙে কমপক্ষে মৃত ৫, আটকে একাধিক পুণ্যার্থী

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

বৃষ্টির রাতে ফাঁকা মন্দিরে হানা চোরেদের, দেবীর গয়না খুলতেই যা ঘটল……

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাসের টাকা নিয়ে ‘কাটমানি’ রাজ! অবশেষে শ্রীঘরে দুর্নীতিবাজ উপপ্রধান

ব্রাজিলের হয়ে ছেলের গোল দেখে কেঁদেই ফেললেন কুনহার মা

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের