চার ঘণ্টায় নির্বাচন কমিশনের দফতরে জমা পড়ল ২৬০ অভিযোগ, নজর তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছে প্রথম দফার ১৫২টি আসনে নির্বাচন। মোট ১৬টি জেলা এবং আসন ১৫২টি। আজ, বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে সমগ্র উত্তরবঙ্গ এবং গোটা জঙ্গলমহলের পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলায়। আর আজই সকাল ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের দফতরে জমা পড়েছে ২৬০টি অভিযোগ। সি–ভিজিল অ্যাপের মাধ্যমে আরও ৩৭৫টি অভিযোগ জমা পড়েছে। জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। এই পরিস্থিতির দিকে নজর রাখছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বও।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে আলোড়ন পড়ে যায়। আর আজ একাধিক জায়গায় ইভিএম বিভ্রাটে সমস্যায় পড়েন ভোটাররা। কোথাও আবার আক্রান্ত হয়েছেন তৃণমূল কর্মী। এদিন ভোটগ্রহণ শুরু হতেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস এবং ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে প্রতি মুহূর্তের আপডেট নেওয়া হচ্ছে। আর প্রয়োজন মতো নির্দেশ পৌঁছে যাচ্ছে দলীয় কর্মীদের কাছে বলে সূত্রের খবর। কোচবিহার, পুরুলিয়া, মুর্শিদাবাদের মতো একাধিক জায়গায় ইভিএম বিভ্রাটের অভিযোগ উঠেছে। তার ফলে সকালের দিকে বেশ কিছুক্ষণ ভোটাভুটি ব্যাহত হয়।

অন্যদিকে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার এদিন তাঁদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। মোট ১,৪৭৮ জন প্রার্থী এই পর্বে লড়াইয়ে রয়েছেন। প্রায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। যা অতীতের তুলনায় নজিরবিহীন। কিন্তু এই বিস্তর অভিযোগ জমা পড়তেই মুখ খুললেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। সিইও এই গোটা বিষয়টি নিয়ে বলেন, ‘‌খবর এসেছে। সব ঠিক হয়ে যাবে।’‌ আর কেন্দ্রীয় বাহিনী দুর্ব্যবহার করছে ভোটারদের সঙ্গে বলে অভিযোগ তুললেন হলদিয়া বিধানসভার তৃণমূল প্রার্থী তাপসী মণ্ডল। ভোটারদের ধমকানো হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। তাপসী মণ্ডল বলেন, ‘ভোটারদের সঙ্গে দুর্ব্যবহার করছে কেন্দ্রীয় বাহিনী।’‌

এছাড়া মুর্শিদাবাদের রানীনগরের একটি বুথে বুথ জ‍্যাম করার অভিযোগ উঠেছে। তবে সকাল থেকে একাধিক জেলায় এবং তার অন্তর্গত নানা বুথে ইভিএম বিভ্রাটের অভিযোগ ওঠে। ইভিএম গোলমাল নিয়ে নানা অভিযোগ এলেও নির্বাচন কমিশনের তৎপরতা দেখা যায়নি বলেই অভিযোগ। তার মধ্যেই নির্বাচনী প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, ‘‌প্রতিটি কেন্দ্রের বিএলএ–টু থেকে শুরু করে সমস্ত কর্মীদের সজাগ ও সক্রিয় থাকতে হবে।’‌ সূত্রের খবর, বিধানসভা কেন্দ্র ধরে ধরে জেলার নেতাদের সঙ্গে এদিন যোগাযোগ রাখছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রত্যেক মুহূর্তের আপডেট পৌঁছে যাচ্ছে দলনেত্রীর কাছে।

‘বহু নেতা কোটি কোটি টাকা নিয়ে বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন’, বিস্ফোরক দিলীপ

শান্তিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

রেললাইনের ধার থেকে উদ্ধার যুবক-যুবতীর দেহ,দুর্ঘটনা নাকি অন্য রহস্য? তদন্তে পুলিশ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আরেক ম্যানেজার গ্রেফতার, জেরায় তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য

মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩

মুখ্যমন্ত্রীর গতিবিধির খোঁজ দিলেই মিলবে অস্ত্র, হামিমকে এমনই শর্ত দিয়েছিল পাক হ্যান্ডেলার

শ্রীলঙ্কা সিরিজে বুমরাহের পরিবর্তে প্রথমবার ভারতীয় দলে এলেন তরুণ বোলার

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

‘পড়াশোনার জন্য ঋণ নিয়েছিলাম’, উচ্চশিক্ষার খরচ নিয়ে আরটিআই কর্মীকে জবাব অভিজিতের

‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ