সাগরদিঘি উপনির্বাচনে ৭ দিন আগে বন্ধ করতে হবে মাইকে প্রচারে: কমিশন

আগামী ২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোট।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাগরদিঘি উপনির্বাচনে (Sagardighi Byelection) ভোট প্রচারে রাশ টানল নির্বাচন কমিশন। ভোটের ৭ দিন আগে অর্থাৎ ২০ ফেরুয়ারি সকাল ১০টার পর আর মাইক বাজিয়ে প্রচার বা মিটিং–মিছিল করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোট। মাধ্যমিক পরীক্ষার আবহে হবে নির্বাচন। নির্বাচনী প্রচারের জন্য তারকা প্রচারকদের ময়দানে নামাতে প্রস্তুত রাজনৈতিক দলগুলি। সেই আবহে নির্বাচনী প্রচার নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ২০ ফেরুয়ারি সকাল ১০টার পর আর মাইক বাজিয়ে প্রচার বা মিটিং–মিছিল করা যাবে না। কমিশনের এমন সিদ্ধান্ত পড়ুয়াদের কথা মাথায় রেখে বলে মনে করা হচ্ছে। তবে মাইকে প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হলেও, রাজনৈতিক দলগুলি ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করতে পারবে বলে জানিয়েছে কমিশন।

উল্লেখ্য আগামী আগামী ২৩ ফ্রেরুয়ারি থেকে রাজ্যে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। যা চলবে ৪ মার্চ পর্যন্ত। নিয়ম অনুযায়ী, পরীক্ষা শুরু হওয়ার ৭২ ঘন্টা আগে থেকে রাজ্যের সর্বত্রই মাইক বাজানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এবার পরীক্ষার মাঝে পড়েছে উপনির্বাচনের দিন। সমস্ত বিষয় খতিয়ে দেখে নির্বাচন কমিশন ২০ তারিখ পর্যন্ত মাইক বাজানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এর আগে সাগরদিঘিতে উপনির্বাচনের জন্য মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন বদল করা হয়েছে। প্রথমে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা হওয়ার কথা ছিল ২৭ ফেব্রুয়ারি । কিন্তু ওইদিন নির্বাচনের দিন ঘোষণা করায় পর্ষদের তরফে পরীক্ষার দিন পরিবর্তন করে করা হয় ১ মার্চ।

‘পরিবারে এমন হয়েই থাকে’, ট্রাম্পের কড়া মন্তব্যকে পাত্তাই দিলেন না নেতানিয়াহু

দিল্লিতে ফ্ল্যাটের মধ্যে খুন বাঙালি অধ্যাপিকা, তদন্তে পুলিশ

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

অফিসের মধ্যেই সহকর্মী তরুণীকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

নিরাপত্তায় নো কম্প্রোমাইজ! ৭ এয়ারব্যাগসহ বাজারে হাজির টয়োটা ইনোভা ক্রিস্টা

দুর্দান্ত অফার, ১৫ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo-এর প্রিমিয়াম ফোন

অতিরিক্ত প্রোটিন কি শরীরের ক্ষতি করতে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা?