মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মিম, কড়া পদক্ষেপ করতে নির্দেশ নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বুধবার রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। তার আগেই কুরুচিকর মিমের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই পুলিশকে পদক্ষেপ করতে বলল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর,  ওই ‘মিম’টি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। যা নজরে পড়তেই পুলিশকে পদক্ষেপের নির্দেশ দিয়েছে কমিশন।

এবারের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। যেখানে প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী মমতা এবং তাঁর বিরুদ্ধে বিজেপির টিকিটে লড়ছেন বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটপ্রচারে একে অন্যের দিকে একাধিক তোপ দেগেছেন ওই দুই প্রার্থী। শনিবার (২৫ এপ্রিল) চক্রবেড়িয়ায় সভা ছিল মমতার। সেই সভায় ‘বিপত্তি’ দেখা দেয়। তাঁর সভাস্থলের কিছুটা দূরে বিজেপি মাইক প্রচার শুরু করে বলে অভিযোগ। তার জেরে ওই সভায় কয়েক মিনিটের সংক্ষিপ্ত বক্তৃতা দিয়েই তা শেষ করে দেন মমতা। ওই বক্তৃতা জুড়ে বিজেপির বিরুদ্ধে ‘অসভ্যতামির’ অভিযোগ তোলেন তৃণমূলনেত্রী।

এরপর, রবিবার (২৬ এপ্রিল) সেই এলাকায় পদযাত্রা করেন মমতা। সূত্রের খবর,  মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি কুরুচিকর ভিডিয়ো নজরে আসতেই কড়া পদক্ষেপ নেয় কমিশন। ওই ভিডিয়ো নিয়ে তথ্য-প্রযুক্তি আইনে মামলা রুজু হতে পারে বলে খবর।

কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফায় মোট ২ হাজার ৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, যা প্রথম দফার তুলনায় সংখ্যায় অনেকটাই বেশি। দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে বাংলায় নিরাপত্তা বলয় আরও শক্ত করছে কেন্দ্রীয় বাহিনী। সংবেদনশীল এলাকাগুলিতে কড়া নজরদারি চালাতে এবার সিআরপিএফ নামাচ্ছে তাদের বিশেষ সাঁজোয়া যান ‘বিস্ট’। ভোটের আগে উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা রাখতে এবং বাহিনীর দ্রুত চলাচল নিশ্চিত করতেই এই অত্যাধুনিক যান ব্যবহার করা হচ্ছে বলে সূত্রের খবর।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস