এই মুহূর্তে

দৃষ্টিহীন ভোটারকে SIR শুনানির নোটিস, প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিনিধি: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়াকে ঘিরে এবার তীব্র প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। আরামবাগ মহকুমার একাধিক বুথে অশীতিপর বৃদ্ধা ও দৃষ্টিহীন ভোটারদের শুনানির নোটিস পাঠানোকে কেন্দ্র করে তৈরি হয়েছে প্রবল বিতর্ক ও ক্ষোভ।

পুরশুরা বিধানসভার অন্তর্গত সরাইঘাটা গ্রামের ৬৫ নম্বর বুথে মোট ১০১ জন ভোটারকে শুনানিতে হাজির হতে বলা হয়েছে। তাঁদের মধ্যেই রয়েছেন সম্পূর্ণ দৃষ্টিহীন দুই যুবক। সফিকুল আলম ও জাহাঙ্গির আলম। দুজনের হাতেই সরকারি দৃষ্টিহীনতার শংসাপত্র রয়েছে। চোখে দেখতে না পাওয়া এই দুই তরুণের প্রশ্ন, কীভাবে তারা প্রায় ১৫ কিলোমিটার দূরের বিডিও অফিসে শুনানিতে যাবেন ? যাতায়াত, সহযোগী ও সারাদিন অপেক্ষার খরচ সব মিলিয়ে বিষয়টি তাঁদের সাধ্যের বাইরে।

আরও পড়ুন: এসআইআর শুনানিতে নথি জমা দিয়েও মিলছে না রসিদ, জাতীয় ভোটার দিবসে উঠছে অভিযোগ

এছাড়াও নোটিস পেয়েছেন প্রায় ৮৪ বছরের বৃদ্ধা হাবিব খাতুন। অসুস্থ শরীর, কাঁপা হাত- পা, স্পন্ডালাইসিসে জর্জরিত অবস্থায় হাঁটাচলাও প্রায় অসম্ভব। তাঁর কথায়, ” এই বয়সে কোথায় যাব? শরীরে শক্তি নেই। নাম বাদ গেলে যাক।” স্থানীয়দের অভিযোগ, এই প্রক্রিয়া কার্যত মানবিকতার সীমা ছড়িয়ে যাচ্ছে। যাঁরা দৃষ্টিহীন, বিশেষভাবে সক্ষম বা প্রবীণ, তাঁদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে শুনানির ব্যবস্থা করা যেত। কমিশন আগেই জানিয়েছিল, ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকলে অতিরিক্ত কিছু প্রয়োজন নেই। তাহলে কেন বারবার এই হয়রানি? এলাকার তৃণমূল নেতৃত্ব দাবি করেছে, এই নোটিস ইচ্ছাকৃত ভোগান্তির উদাহরণ। অন্যদিকে, বিজেপির বক্তব্য, নির্বাচন কমিশন নির্দেশিকা মেনেই কাজ করছে, এতে রাজনৈতিক রং দেওয়া ঠিক নয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লাল পলাশে ঢাকা রাঙামাটির পথ, বসন্তের ছুটিতে গন্তব্য হোক বাঁকুড়ার এই লুকোনো স্বর্গ

৩৩ হাজার গরিব মহিলার মাথার উপর পাকা ছাদের বন্দোবস্ত করছে নবান্ন

ভয়ঙ্কর কাণ্ড! রিল বানাতে বানাতে শিব ঠাকুরের মাথায় উঠে পড়লেন যুবতী, তারপর..

অভিষেকের প্রস্তাবে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট, কীসে পড়ল সম্মতি?‌

‘‌বনধ নাগরিক স্বাধীনতার পরিপন্থী’‌, মমতার নীতির সঙ্গে সহমত শশী থারুর

বেলডাঙায় অশান্তির ঘটনায় ধৃতদের জেল হেফাজতের মেয়াদ বাড়ল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ