ফলতায় পুনর্নির্বাচন হবে!‌ ইভিএমে টেপ কাণ্ডে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বুধবার দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন চলছে। ভোটের আবহে এবার পুনর্নির্বাচন করার কথা শোনা গেল মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের গলায়। ফলতায় একাধিক বুথে ইভিএম কারচুপির অভিযোগ উঠেছে। এই অভিযোগ তুলেছেন বিজেপির প্রার্থী। আর তারপরই কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন। একটি বুথে ইভিএমে বিজেপির প্রতীকের বোতামে টেপ লাগিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ। যার ফলে ভোটদান প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এই অভিযোগ প্রকাশ্যে আনেন বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য। তারপরই পুনর্নির্বাচনের কথা শোনালেন মনোজ আগরওয়াল।

এদিকে দ্বিতীয় দফার ১৪২টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার ২৯৯। ইভিএমে বিজেপির বোতামে সেলোটেপ লাগিয়ে দেওয়ার অভিযোগ তুললেন প্রথম বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। তারপর অমিত মালব্য দাবি করেন, এই ধরনের ঘটনা শুধু বিচ্ছিন্ন নয়, বরং ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার একটি গুরুতর প্রচেষ্টা হতে পারে। তৎক্ষণাৎ শুভেন্দু অধিকারী এই খবর পেতেই পুনর্নির্বাচন করার দাবি করেন। আর তা জানান নির্বাচন কমিশনকে বলে সূত্রের খবর। এসব হতেই মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, ‘‌দরকার হলে গোটা ফলতা বিধানসভাতেই রিপোল হবে। অবজার্ভারদের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে। বহু বুথে অনিয়মের অভিযোগ এলে, গোটা বিধানসভাতেই রিপোল হবে।’‌

অন্যদিকে নির্বাচন কমিশন কঠোর অবস্থান নিয়েছে। বুথের ভিতরে সিসিটিভি বন্ধ থাকা এবং সেলোটেপ লাগানোর অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন ১৭৭ নম্বর বুথ থেকে রিপোর্ট তলব করেছে। ওই বুথ বা এলাকায় ইভিএমে কারচুপি বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনে পুনর্নির্বাচন করা হবে। মনোজ আগরওয়াল বক্তব্য, ‘‌যেখানে যেখানে টেপ পাওয়া গিয়েছে, ওয়েব কাস্টিংয়ে দেখেছি, যা অবজার্ভার রিপোর্ট এসেছে, ওখান জিরো টলারেন্সে পদক্ষেপ করা হবে। আমরা আগাম বললাম, এই জায়গা ছাড়াও যেখানে যেখানে পাওয়া যাবে রিপোল হবে। আর যেখানে আতর পাওয়া গিয়েছে, সেখানেও রিপোল হবে।’‌

এছাড়া দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৬১.১১ শতাংশ। ফলতার ২৫২, ২৩৫,২২৬, ১৮৬, ২৪১ বুথে আতর লাগানোর অভিযোগ উঠেছে। এই অভিযোগে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, এই নিয়ে ডিটেল রিপোর্ট এলে সত্যি প্রমাণিত হলে রিপোল হবে। মগরাহাট থেকেও একই অভিযোগ উঠেছে। রিপোল হলে আগামিকাল বা পরশু হবে।

কাছের মানুষ ক্ষতি করবে, শনির কুদৃষ্টিতে বিপদ ৩ রাশির জাতকদের…

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই