এই মুহূর্তে

নির্ধারিত সময়েই বাংলায় ভোট, রাষ্ট্রপতি শাসনের জল্পনা ওড়ালেন সিইও মনোজ

নিজস্ব প্রতিনিধি: নির্দিষ্ট সময়েই নির্বাচন হবে। আশঙ্কার কিছু নেই। ৫ টা রাজ্যে নির্বাচন হবে। বাকি ৪ জায়গায় হবে আর বাংলায় কেন হবে না ? চিন্তার কোনো কারণ নেই। রবিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান সিইও(CEO) মনোজ আগরওয়াল। এদিকে রবিবার শহরে পা রেখেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোম ও মঙ্গলবার দফায় দফায় বৈঠক করবেন নির্বাচনী আধিকারিকরা। সোমবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করবেন তাঁরা।জেলার এসপিদে’র নিয়ে সোমবার বৈঠকে বসবে নির্বাচনের ফুল বেঞ্চ। মঙ্গলবার কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে কমিশন। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হবেন জ্ঞানেশ কুমার। মঙ্গলবার রাজ্যের প্রশাসনিক কর্তাদের নিয়ে ভোট করার আগেই সমস্ত দিক খতিয়ে দেখবে ফুল বেঞ্চ। রবিবার সন্ধ্যায় কলকাতায় সহ তার ফুল বেঞ্চের সদস্যরা। সোমবার সকালে কালীঘাটে (Kalighat)পুজো দিতে যাবেন জ্ঞানেশ কুমার(Gaynesh Kumar)।

মঙ্গলবার বেলুড় মঠে যাওয়ার কথা রয়েছে তাঁর। এদিকে অমীমাংসিত তালিকা না হওয়া পর্যন্ত ভোট না করার দাবি জানিয়েছে রাজনৈতিক দলগুলি। ২৮ ফেব্রুয়ারি এসআইআর – এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে যেখানে ৬০ লক্ষের নাম রয়েছে অমীমাংসিত তালিকায়। এই প্রসঙ্গে রবিবার সিইও মনোযোগ জানান বিচারপতিদের কাছ থেকে যেরকম ভাবে অমীমাংসিত ভোটারদের নামের তালিকা আসবে সেইগুলি ১৫ দিন অন্তর না সপ্তাহে সাত দিন অন্তর কিভাবে প্রকাশিত হবে যে কমিটি করে দেওয়া হয়েছে তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেবে কমিশন।

এদিকে,জ্ঞানেশ কুমারকে লাগাতার নিশানা করে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কলকাতার মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চ থেকে মুখ্য নির্বাচনী কমিশনারকে নিশানা করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন ভ্যানিশ কুমার আগে নিজের নাগরিকত্ব প্রমাণ করুন, নাগরিকত্ব যাচাইরাকে দেখান আপনি ভারতের নাগরিক কিনা? এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভোটের ঘন্টা ঘোষণার আগে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে দিল্লি ফিরিয়ে দিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন জ্ঞানেশ কুমার। সূত্রের খবর অনুযায়ী রবিবার সন্ধ্যায় কলকাতায় পা রেখেই রবিবার রাতেই নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক শুরু করবেন জ্ঞানেশ কুমার।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

মহিলা ব্রিগেড জোর, নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি, নববর্ষে ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

‘‌জয় বাংলা’‌ স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে যাওয়ার চেষ্টা, হাতাহাতি বালিতে

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি, কলকাতার কী হাল?

রাস্তায় ছড়িয়ে পোড়া বিজেপির দলীয় পতাকা, ভোটের মুখে চাঞ্চল্য শান্তিপুরে

বজবজে বিরাট রোড–শো অভিষেকের, প্রার্থীকে নিয়ে ভাসলেন মানুষের ঢলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ