প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেনের আরামবাগে দুই ফুলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত

Share:

সুস্মিতা নাগ: হুগলি জেলার গ্রামীণ বিধানসভা কেন্দ্রে আসন্ন নির্বাচনে দুই ফুল অর্থা‍ৎ ঘাসফুল এবং পদ্মফুলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা ক্রমশই জোরালো হয়ে উঠছে। দ্বারকেশ্বর নদীঘেরা উর্বর সমতল ভূমি কৃষিনির্ভর অর্থনীতির ভিত্তি গড়ে তুলেছে। ধান, আলু ও সবজি চাষ প্রধান জীবিকা। কলকাতা থেকে প্রায় ৮২ কিমি দূরে অবস্থিত এই শহর সড়ক ও রেলপথে যুক্ত। ২০২১ সালে এখানে মোট ভোটার ছিলেন ২,০৭,৮২৯ জন। তফসিলি জাতির ভোটার প্রায় ৩৫ শতাংশ এবং মুসলিম ভোটার প্রায় ২০ শতাংশ। গ্রামীণ ভোটার প্রায় ৭৯ শতাংশ। ভোটদানের হারও উল্লেখযোগ্য। ২০২১ সালে ভোট পড়েছিল ৮৭.৭৯ শতাংশ।

আরামবাগ বিধানসভা আসন থেকেই এক সময়ে জয়লাভ করে বাংলার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন প্রফুল্ল সেন। একবার-দু’বার নয়, চারবার এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। ১৯৮৭ থেকে ২০০৬ পর্যন্ত টানা পাঁচবার সিপিআইএম জয়ী হলেও ২০১১ ও ২০১৬ সালে তৃণমূল কংগ্রেস পরপর দু’বার আসনটিতে জয় হাসিল করে। তবে ২০২১ সালে বিজেপির মধুসূদন বাগ ৭,৭৭২ ভোটে তৃণমূলের সুজাতা মণ্ডলকে হারিয়ে প্রথমবারের মতো গেরুয়া শিবিরের জয় পতাকা ওড়ান। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে পিছনে ফেলে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী ৫৪৬ ভোটে এগিয়ে ছিলেন। একসময়ের লালদুর্গ হিসাবে পরিচিত আরামবাগে বর্তমানে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে সিপিআইএম। কংগ্রেসের অবস্থাও কহতব্য নয়। 

আসন্ন বিধানসভা নির্বাচনে আরামবাগে লড়াই মূলত দ্বিমুখী বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিজেপি শিবির নিজেদের দখল ধরে রাখতে যেমন মরিয়া, তেমনই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব হারানো আসন পুনরুদ্ধারে মরিয়া। বাম আর কংগ্রেস পায়ের তলাসর হারানো মাটি ফিরে পাওয়ার চেষ্টা করবে। 

এক নজরে ২০২১ সালের  আরামবাগ  বিধানসভা  কেন্দ্রের ফলাফল

      নাম                                                দল                                     ভোট সংখ্যা

মধুসুধন বাগ                                        বিজেপি                                    ১০৩১০৮

সুজাতা মণ্ডল                                      তৃণমূল কংগ্রেস                            ৯৫৯৩৬

শক্তি মোহন মল্লিক                               সিপিআই(এম)                             ১৪৯৬৫

 

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় চিন্তাভাবনা পরিবহণ মন্ত্রী অর্জুন সিংহের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

প্রেমে প্রত্যাখ্যান, হতাশাগ্রস্ত হয়ে আত্মঘাতী যুবক, প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য