আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বসিরহাট উত্তরে নিশ্চিত তৃণমূলের জয়, দ্বিতীয় স্থান নিয়ে লড়াই বিরোধীদের

নিজস্ব প্রতিনিধিঃ উত্তর ২৪ পরগনা জেলার সীমান্তবর্তী বিধানসভা কেন্দ্র বসিরহাট উত্তর ২০২৬ সালের নির্বাচনের আগে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই সাধারণ শ্রেণির আসনটি গঠিত হয়েছে বসিরহাট–২ ব্লক এবং হাসনাবাদ ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েত নিয়ে। এটি মূলত গ্রামীণ এলাকা হলেও সীমান্ত রাজনীতির কারণে কেন্দ্রটি বরাবরই সংবেদনশীল।

২০১১ সালে ডিলিমিটেশন কমিশনের সুপারিশে বসিরহাট কেন্দ্র ভেঙে বসিরহাট উত্তর ও বসিরহাট দক্ষিণ গঠিত হয়। সেই বছরই সিপিআই(এম) নেতা মোস্তাফা বিন কাসেমের অকাল ও রহস্যজনক মৃত্যুর ফলে উপনির্বাচন হয় এবং সেখানে তৃণমূল প্রার্থী এটিএম আবদুল্লাহ জয়ী হন। এই কেন্দ্রে সিপিআই(এম) ও তৃণমূল কংগ্রেস- দু’দলই দু’বার করে জয় পেয়েছে। বর্তমান বিধায়ক রফিকুল ইসলাম মণ্ডল এই কেন্দ্রের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক মুখ। তিনি ২০১৬ সালে সিপিআই(এম) প্রার্থী হিসেবে মাত্র ৪৯২ ভোটে জয়ী হন। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে ২০২১ সালে বিপুল ব্যবধানে (প্রায় ৮৯ হাজার ভোটে) জয় পান। ওই নির্বাচনে বাম-কংগ্রেস সমর্থিত আইএসএফ প্রার্থী দ্বিতীয় ও বিজেপি প্রার্থী তৃতীয় স্থানে ছিলেন।

লোকসভা নির্বাচনের ফলাফল বসিরহাট উত্তরে তৃণমূলের শক্ত ভিতের কথা প্রমাণ করে দিয়েছে। ২০১৯ ও ২০২৪ সালের নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিপুল ভোটে লিড পেয়েছিলেন। ভোটারদের প্রায় ৬৩ শতাংশ মুসলিম এবং ১২ শতাংশ তফসিলি জাতিভুক্ত হওয়ায় সংখ্যালঘু ভোট এখানে নির্ণায়ক ভূমিকা পালন করেন। ভৌগোলিকভাবে এই অঞ্চল ইছামতী নদী-র অববাহিকায় অবস্থিত। বর্ষায় বন্যা, নদীভাঙন ও কৃষিজ ক্ষতি এখানকার স্থায়ী সমস্যা। ধান, পাট ও মাছচাষ এখানকার প্রধান জীবিকা, শিল্প কার্যত অনুপস্থিত।

২০২৬ সালের নির্বাচনে তৃণমূল তুলনামূলকভাবে এগিয়ে থাকলেও বিজেপি প্রধান চ্যালেঞ্জার। বাম শক্তির পুনরুত্থান না হলে মুসলিম ভোট বিভাজনের সম্ভাবনা কম। ফলে বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের দখল অটুট থাকবে নাকি নতুন সমীকরণ তৈরি হবে—সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

এক নজরে ২০২১ সালের বসিরহাট উত্তর বিধানসভা  কেন্দ্রের ফলাফল

            নাম                                         দল                                          ভোট

রফিকুল ইসলাম মন্ডল                          তৃণমূল কংগ্রেস                              ১৩৭২১৬

মোহাম্মদ বায়জিদ আমিন                      আইএসএফ                                    ৪৭,৮৬৫

নারায়ণ চন্দ্র মন্ডল                                  বিজেপি                                      ৪৭,৫০৫                           

Published by:

Share Link:

More Releted News:

কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে, এখনও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

কালবৈশাখীর মধ্যেই ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের পাহারায় মমতা

এক্সিট পোল নয়, প্র‍্যাক্টিক্যাল পোলে বিশ্বাস করেন শুভেন্দু অধিকারী

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

মদের পেটি নিয়ে পালানোর চেষ্টা, বাধা পেয়ে বেধড়ক মারধর, চাঞ্চল্য চুঁচুড়ায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ