কল্যাণী: পদ্ম ও ঘাসফুলের মধ্যে জোর টক্কর, এক সময়ের দুর্গে অস্তিত্বহীন বামেরা

Share:

নিজস্ব প্রতিনিধি: নদিয়া জেলার তফসিলি জাতি সংরক্ষিত কল্যাণী বিধানসভা কেন্দ্র এখন রাজ্যের অন্যতম হাড্ডাহাড্ডি আসন। ২০১১ ও ২০১৬-তে টানা জয়ের পর ২০২১-এ বড় ধাক্কা খায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি প্রার্থী অম্বিকা রায় অল্প ব্যবধানে জয় ছিনিয়ে নেন। ভোটের অঙ্কও বলছে, ব্যবধান খুব বেশি নয়। বিজেপি পেয়েছিল ৪৪.০৪ শতাংশ ভোট। আর তৃণমূল কংগ্রেস ৪৩.০৪ শতাংশ। অন্যদিকে একসময়ের শক্তিশালী ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর ভোট উল্লেখযোগ্যভাবে কমেছে।

লোকসভা ভোটেও গত দুই দফায় কল্যাণী বিধানসভায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের তুলনায় এগিয়ে ছিল বিজেপি। পাশাপাশি বিধায়কও রয়েছেন। ফলে ২০২৬-এর আগে মনস্তাত্ত্বিক সুবিধা গেরুয়া শিবিরের দিকেই। তবে তৃণমূলের শক্তিশালী সংগঠন সব হিসেব-নিকেশ উল্টে দিতে পারে। 

বাংলার রূপকার হিসাবে পরিচিত বিধান চন্দ্র রায়ের হাত ধরেই গড়ে উঠেছিল কল্যাণী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ইংরেজ সেনা ঘাঁটির ওপর গড়ে ওঠা এই শহর আজ শিক্ষা ও গবেষণার কেন্দ্র। কল্যাণী বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিকেল জিনোমিক্স ও বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়-র মতো প্রতিষ্ঠান শহরের পরিচিতি বাড়িয়েছে। এখানে মোট ভোটার ২০২৪ সালে প্রায় ২.৬৭ লক্ষ। তার মধ্যে প্রায় ৭০ শতাংশ শহুরে। তফসিলি জাতি ভোটার প্রায় ৪৩ শতাংশ, মুসলিম ভোটার ১২ শতাংশের কিছু বেশি। বরাবরই ভোটে ভোটদানের হার যথেষ্ট। 

সব মিলিয়ে, কল্যাণীতে লড়াই একেবারে সমানে সমান। বিজেপির সামান্য এগিয়ে থাকা সত্ত্বেও ২০২৬-এর ফল নির্ভর করবে শেষ মুহূর্তের প্রচার, প্রার্থী নির্বাচন ও ভোটার সংযোগের উপর।

এক নজরে দেখে নেওয়া যাক ২০২১ এর হরিণঘাটা  বিধানসভা  কেন্দ্রের ফলাফল

     নাম                                                দল                                     ভোট সংখ্যা

অম্বিকা রায়                                       বিজেপি                                       ৯৭,০২৬

অনিরুদ্ধ বিশ্বাস                              এআইটিসি                                    ৯৪,৮২০

সবুজ দাস                                      সিপিআই(এম)                               ২২,১৬৫

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর