খানাকুল: রামমোহন রায়ের জন্মভিটেতে এবার শেষ হাসি কার?

Share:

নিজস্ব প্রতিনিধি:  হুগলি জেলার ঐতিহ্যবাহী খানাকুল বিধানসভা কেন্দ্র এক সময় বামেদের শক্ত ঘাঁটি ছিল। ১৯৫৭ সালে গঠিত এই আসনে দীর্ঘদিন দাপট দেখিয়েছে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)। তবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সমীকরণ নাটকীয়ভাবে বদলেছে। ২০২১ সালে ভারতীয় জনতা পার্টি প্রার্থী সুশান্ত ঘোষ তৃণমূলের প্রার্থীকে পরাজিত করে বড় চমক দেন। এরপর ২০২৪ লোকসভা ভোটেও এই বিধানসভা অংশে বিজেপি লিড ধরে রাখে।

একসময় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এখানে শক্ত ভিত গড়ে তুলেছিল। ২০১১ ও ২০১৬ সালে ইকবাল আহমেদের জয় তৃণমূলকে এগিয়ে দেয়। কিন্তু ২০২১-এ বিজেপির ভোটশেয়ার প্রায় ৫০ শতাংশে পৌঁছে যায়—যা তাদের উত্থানের স্পষ্ট ইঙ্গিত।

২০২৬ নির্বাচনের আগে বড় প্রশ্ন ভোটার তালিকা ঘিরে। ২০২৫ সালের সংশোধিত খসড়া তালিকায় প্রায় ১০ হাজারের বেশি নাম কমেছে। কোন সম্প্রদায় বা শ্রেণির ভোটার বেশি প্রভাবিত হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। তফসিলি জাতি ভোটার প্রায় ২৬ শতাংশ এবং মুসলিম ভোটার ২১ শতাংশের বেশি—এই দুই গোষ্ঠীই ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

ঐতিহাসিকভাবে খানাকুল সংস্কারক রাজা রাম মোহন রায়-এর জন্মভূমি হিসেবে পরিচিত। রাধানগর গ্রামে তাঁর স্মৃতিবিজড়িত বাড়ি আজও ঐতিহ্যের নিদর্শন। কৃষিনির্ভর এই সম্পূর্ণ গ্রামীণ আসনে ধান, আলু, পাট চাষই অর্থনীতির মূল ভিত্তি।

সব মিলিয়ে, বিজেপি কিছুটা এগিয়ে থাকলেও ভোটার তালিকার পরিবর্তন ও বিরোধী শিবিরের কৌশল ২০২৬-এ বড় ভূমিকা নিতে পারে। খানাকুলে লড়াই তাই হতে চলেছে অত্যন্ত উত্তেজনাপূর্ণ।

এক নজরে দেখে নেওয়া যাক ২০২১ এর খানাকুল বিধানসভা  কেন্দ্রের ফলাফল

     নাম                                                দল                                     ভোট সংখ্যা

সুশান্ত ঘোষ                                        বিজেপি                                      ১,০৭,৪০৩

মুন্সী নাজবুল করিম                        তৃণমূল কংগ্রেস                             ৯৪,৫১৯

ফয়সাল খান                                      বামফ্রন্ট  সমর্থিত                           ৮,৭৩২

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান