অধীরের পুরনো কেন্দ্র নবগ্রামে প্রতিপক্ষদের চেয়ে এগিয়ে তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রথমবার বিধানসভায় পা রেখেছিলেন নবগ্রাম থেকে জিতে। সংখ্যালঘু অধ্যুষিত আসনটি গত ১৫ বছর ধরে শাসকদল তৃণমূল কংগ্রেসের দখলে। তবে নবাব সিরাজউদ্দৌলার ঘাঁটি মুর্শিদাবাদে গত কয়েক মাসে রাজনৈতিক সমীকরণ খানিকটা বদলেছে। বঙ্গ রাজনীতিতে ‘দলবদলু’ হিসাবে পরিচিত হুমায়ুন কবীরের নয়া দল গঠনের পরেই নানা জল্পনা ছড়িয়েছে। ফলে মুর্শিদাবাদে ভোটের লড়াই নাটকীয় রূপ নিতে পারে বলে অনেকেই মনে করছেন। তবুও নবগ্রাম নিয়ে অনেকটাই নিশ্চিন্ত তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

১৯৬৭ সালে প্রথম নবগ্রাম বিধানসভা আসনে ভোট নেওয়া হয়। প্রথম ১৫ বছর আসনটি ছিল কংগ্রেস ও দক্ষিণপন্থীদের দখলে। ১৯৭৭ থেকে ১৯৯১ সালের বিধানসভা ভোটে আসনটিতে জয়লাভ করেছিলেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার (মার্কসবাদী) প্রার্থীরা। বামফ্রন্ট এখানে মোট নয়বার জয়ী হয়েছে। বাংলায় ২০১১ সালের পালাবদলের বছরেও এই আসনে জয়ী হয়েছিলেন সিপিআইএম প্রার্থী। এমনকি ২০১৬ সালেও লাল দুর্গ অক্ষত ছিল। তবে গত বার অর্থা‍ৎ ২০২১ সালে প্রথমবার ঘাসফুল ফুটেছিল।  সিপিআইএমের হয়ে জয়ী কানাইচন্দ্র মণ্ডল দলবদল করে তৃণমূলন কংগ্রেসে যোগ দিয়ে জয়ী হন।

এক সময়ের বাম দুর্গ নবগ্রামে ক্রমশই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে বামপন্থীরা। বরং তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠে এসেছে বিজেপি।  শুধু তাই নয়, হিন্দুত্বের আবেগে সুড়সুড়ি দিয়ে ভোট শতাংশও বাড়িয়ে নিয়েছে।২০১৯ সালের লোকসভা ভোটে তৃণমূল এখানে প্রায় ২৪ হাজার ভোটে এগিয়ে ছিল। কিন্তু ২০২৪ সালে সেই ব্যবধান খানিকটা কমে প্রায় ১৯ হাজারে দাঁড়ায়।

জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নবগ্রামের বিশেষত্ব হল, আসনটি তফশিলি জাতিদের জন্য সংরক্ষিত হলেও এখানে মুসলিম ভোটার সংখ্যাগরিষ্ঠ। মোট ভোটারের প্রায় ৫৩ শতাংশ ইসলাম ধর্মাবলম্বী। তফসিলি জাতির ভোটার প্রায় ২৩ শতাংশ এবং তফসিলি উপজাতি প্রায় ৫ শতাংশ। কৃষিনির্ভর অর্থনীতির ওপরই এখানকার মানুষের জীবিকা নির্ভরশীল।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নবগ্রামে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। তৃণমূল এগিয়ে থাকলেও বিজেপির উত্থান এবং পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবারের ভোট লড়াইকে অন্যমাত্রা দিতে পারে। 

এক নজরে  ২০২১ সালে নবগ্রাম বিধানসভা  কেন্দ্রের ফলাফল

        নাম                                                দল                                ভোট সংখ্যা

কানাই চন্দ্র মণ্ডল                          তৃণমূল কংগ্রেস                           ১০০৪৫৫

মোহন হালদার                                   বিজেপি                                   ৬৪৯২২

কৃপালিনী ঘোষ                              সিপিআই(এম)                             ৩৯১২৯

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

রাজগঞ্জের পর এবার নদিয়ার তেহট্টের দুই চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান