তালড্যাংরায় চতুষ্কোণ যুদ্ধে নির্বাচনী অঙ্ক ভীষণ কঠিন

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঁকুড়া জেলার ব্লক সদর তালড্যাংরা একসময় বামফ্রন্টের অজেয় দুর্গ হিসেবে পরিচিত ছিল। দেশ স্বাধীনের পর ১৯৫১ সালে প্রথম ভোট হয়েছিল। এখনও পর্যন্ত মোট ১৭ বার ভোট হয়েছে। তার মধ্যে সিপিআই(এম) জিতেছে ১০ বার, কংগ্রেস ৪ বার এবং তৃণমূল কংগ্রেস ৩ বার। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সমীকরণ বদলেছে। খাতায়-কলমে চতুষ্কোণ যুদ্ধ হলেও মূল লড়াই তৃণমূল ও বিজেপির মধ্যে।

২০১১ সালে রাজ্যে ক্ষমতার পালাবদলের সময়েও সিপিআই(এম)-এর মনোরঞ্জন পাত্র টানা অষ্টমবার জয়ের নজির গড়েছিলেন। পরের বার ২০১৬ সালে তৃণমূল কংগ্রেসের সমীর চক্রবর্তী বামেদের হারিয়ে প্রথমবার আসনটি দখল করেন। ২০২১ সালে আর সমীর টিকিট পাননি। তাঁর জায়গায়  অরূপ চক্রবর্তী ঘাসফুলের প্রার্থী হিসাবে ১২,৩৭৭ ভোটের ব্যবধানে জয়ী হন। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনি সাংসদ হওয়ার পরে তৃণমূলের ফাল্গুনী সিংহ বিজেপির অনন্যা রায় চক্রবর্তীকে ৩৪,০৮২ ভোটে হারান। লোকসভা ভোটেও পালাবদল স্পষ্ট। ২০১৯-এ বিজেপি এগিয়ে থাকলেও ২০২৪ সালে  তৃণমূল ৮,৪৮৩ ভোটে লিড পায়।

২০২৫ সালের বিশেষ সংশোধনের (SIR) পর খসড়া ভোটার তালিকায় ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২,০৭,৩১১। বাদ পড়েছে ৩৫,০০৯ জন ভোটারের নাম। এই বড় কাটছাঁট ঘিরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। তফসিলি জাতি প্রায় ২৯%, তফসিলি উপজাতি ১৩% এবং মুসলিম ভোটার ৭%। প্রায় ৯৮% ভোটার গ্রামীণ এলাকায় বাস করেন।

লালমাটির ঢেউ খেলানো ভূপ্রকৃতি, ধান-তেলবীজ-ডাল চাষনির্ভর অর্থনীতি এবং ছোট নদীনালা-নির্ভর সেচ ব্যবস্থা এই অঞ্চলের বৈশিষ্ট্য। বাঁকুড়া ও বিষ্ণুপুরের বাজারের উপর নির্ভরশীল স্থানীয় অর্থনীতি। ২০২৬ সালে তৃণমূল সাংগঠনিক শক্তিতে এগিয়ে থাকলেও এসআইআর-জনিত অনিশ্চয়তা লড়াইকে কঠিন করেছে। বিজেপি ২০১৯-এর লিডের স্মৃতি ভর করে জোর লড়াই দেবে। তালড্যাংরায় ফল যে শেষ মুহূর্ত পর্যন্ত ঝুলে থাকতে পারে, তা বলাই যায়।

এক নজরে দেখে নেওয়া যাক ২০২১ এর তালড্যাংরা  বিধানসভা  কেন্দ্রের ফলাফল

      নাম                                                দল                                     ভোট সংখ্যা

অরূপ চক্রবর্তী                            তৃণমূল কংগ্রেস                           ৯২০২৬

শ্যামল কুমার সরকার (বেনু)            বিজেপি                                  ৭৯৬৪৯

মনোরঞ্জন পাত্র                          সিপিআই(এম)                              ২৩১৮৯

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের