আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে সর্বকালীন রেকর্ড ভোট পড়েছে ২০২৬ সালের প্রথম দফার বিধানসভা নির্বাচনে। ভোটের হার মোট ৯৩.১৯ শতাংশ। কমিশনের(Comission) দাবি, রাজ্যের ১৬ জেলার ১৫২ আসনে সন্ধ্যের ছটা পর্যন্ত ভোট পড়েছিল ৯১.৪৬ শতাংশ। পরে অনেক জায়গাতেই রাত ন’টা পর্যন্ত ভোট গ্রহণ পর্ব চলে। কমিশনের হিসাব অনুযায়ী, ভগবানগোলায় ভোট পড়েছে ৯৬.৩২ শতাংশ, কোচবিহার উত্তরে ৯৪.৩৪ শতাংশ, ডোমকলে ৯৪.৬৮ শতাংশ, ফরাক্কায় ৯৫.৭১ শতাংশ, গঙ্গারামপুর ৯৪.৯৭ শতাংশ, গড়বেতা ৯৪.৩০ শতাংশ, হাসান ৯৪.০৫ শতাংশ, ইটাহার ৯৪.০৬ শতাংশ, জঙ্গিপুর ৯৪.৮২ শতাংশ, খড়গপুর ৯৪ . ৫৩ শতাংশ, লালগোলা ৯৫.৯৫ শতাংশ, মাথাভাঙ্গা ৯৪.৮০ শতাংশ, ময়নাগুড়ি ৯৫.১৬ শতাংশ, রঘুনাথগঞ্জ ৯৬.৩৫ শতাংশ, সিতাই ৯৫.৫৪ শতাংশ ,সুতি ৯৫.৬২ শতাংশ।

প্রথম দফায় ১০৪ হাজার ৭৮ জন প্রার্থী লড়াই করেছেন এর মধ্যে পুরুষ প্রার্থী সংখ্যা ১০৩১১ মহিলা প্রার্থী সংখ্যা ১৬৭ সবচেয়ে বড় নির্বাচনী কেন্দ্র ছিল পশ্চিম মেদিনীপুরের(Pachim Medinipur) দাসপুর যেখানে ভোটার সংখ্যা ছিল ২ লক্ষ ৯৬ হাজার ৪৫ জন ।সবচেয়ে ছোট কেন্দ্র ছিল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। এখানে ভোটার সংখ্যা ছিল ১ লক্ষ ৬১ হাজার ৪৩৫ জন। প্রথম দফায় নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১ জন।

এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ৮৪ লক্ষ ৯১ হাজার ৪৯৬ এবং মহিলা ভোটার ছিলেন ১কোটি ৭৫ লক্ষ ৭৭ হাজার ২১০ জন। এছাড়া ৪৬৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন। প্রথম দফায় সাধারণ আসন ছিল ১০৩ টি। তফসিলি জাতির জন্য ছিল ৩৪ টি, তফসিলি উপজাতির জন্য ছিল ১৫টি বিধানসভা কেন্দ্র । প্রথম দফার ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে মোট ৪৪,৩৭৬ টি পোলিং স্টেশন তৈরি করা হয়েছিল।

Published by:

Share Link:

More Releted News:

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

তৃণমূল কর্মীর মোটরবাইকে সওয়ার মমতা, দমদম উত্তরে উপচে পড়ল জনস্রোত

মন্দিরবাজারের ২১ লক্ষ টাকা-সহ গ্রেফতার বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ