ঝাড়গ্রামের সাঁকরাইলে রাতভর তাণ্ডব চালালো হাতির দল

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: সারারাত ধরে চলল হাতির তাণ্ডব। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল(Sakrail) ব্লকের খুদমরাই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় তান্ডব চালালো হাতির দল। জানা গেছে, গতকাল একটি হাতির দল (Elephants Team)সাকরাইল ব্লকের খুদামারায় এলাকাতে ঢুকে পড়ে। যার ফলে আতঙ্কিত হয়ে যায় এলাকার সাধারণ মানুষজনেরা ।ওই হাতিগুলি খুব মরাই গ্রাম পঞ্চায়েত এর বনকাটি, খুদমোরাই, ডুমুরিয়া, বিভিন্ন গ্রাম গুলিতে তাণ্ডব চালায়। খুদমরই গ্রাম পঞ্চায়েত এর বনকাটি এলাকায় হিরক মাহাতো নামের এক ছাত্রকে(Student) ছুঁড়ে আছড়ে মেরে ফেলে ওই হাতির দলটি। তাতেও শেষ হয়নি হাতির তাণ্ডব।

ওখান থেকে বেরিয়ে হাতিগুলি চলে আসে ডুমুরিয়া গ্রামের দিকে। ডুমুরিয়া গ্রামে এসে রাতভর তাণ্ডব চালালো ওই হাতিগুলি। ভাঙলো একাধিক বাড়িঘর। যার ফলে আতঙ্কিত এলাকাবাসী। জানা যায়, স্বপন হেমব্রম মঙ্গল মুর্মু এবং কাঁদু হাঁসদা এই তিন ব্যক্তির বাড়ি ঘর ভাঙচুর করে হাতির দল। তারা বনদপ্তরের উপর ক্ষুব্ধ। এদিকে রবিবার দুপুরে বনদপ্তরে(Forest Department)) কর্মীরা এসে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি ঘুরে, তাদের নামের তালিকা তৈরি করে।

প্রতিনিয়ত জঙ্গল থেকে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়া হাতির দলের আক্রমণ বৃদ্ধি পাওয়ায় রীতিমতো আতঙ্কিত জঙ্গলমহলবাসী।তবে বনদফতরের পক্ষ থেকে জঙ্গলমহলবাসী (Jangalmahal) কাছে আবেদন জানা হয়েছে তারা যেন হাতির দলকে কখনোই আক্রমণ না করে। কারণ বন্যপ্রাণীদের ওপর আক্রমণ করা আইনত অপরাধ। ঝাড়গ্রাম (Jhargram) সহ জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকায় রাতে বনদফতরের এর পক্ষ থেকে হাতির দলের আক্রমণ ঠেকাতে নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য