হাতির হানায় ঘুম কেড়েছে ঝাড়গ্রাম ও ডুয়ার্সের মানুষজনের

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম ও ডুয়ার্স: বেশ কয়েকদিন ধরে ঝাড়গ্রাম জেলা জুড়ে দাঁতাল হাতির তাণ্ডব অব্যাহত। দাঁতাল হাতির তান্ডবে অতিষ্ঠ ঝাড়গ্রাম জেলাবাসী। সোমবার সাতসকালে ঝাড়গ্রাম জেলার মোহনপুর বাস স্ট্যান্ডের সামনে NH6 রাস্তার উপর দাঁপিয়ে বেড়ালো প্রায় ৬০ – ৭০ টি দাঁতাল হাতির দল। দাঁতাল হাতির(Elephant) দলটি রাস্তার উপর দাপিয়ে বেড়াতে এলাকার মানুষের মধ্যে যেমন আতঙ্ক ছড়ায় তেমনি এলাকায় তৈরি হয় যানজট। সমস্যায় পড়তে হয় সাধারণত মানুষ থেকে যানবাহন চালকদের।

অন্যদিকে ডুয়ার্সের ফরেস্ট লাগোয়া বস্তিবাসী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের আমজনতার রাতের ঘুম যেন চাতকপাখি। এমন কোনো রাত বাদ নেই যে বন্যপ্রাণী বিশেষ করে হাতি ঘনজঙ্গল পেরিয়ে লোকালয়ে এসে তান্ডব না চালিয়েছে। প্রতিদিনের মতো সোমবার হানা দিল বানারহাট ব্লকের শালবাড়ি ১ নং গ্রাম-পঞ্চায়েতের মধ্য চানাডিপা এলাকায়। প্রথমে হানা দিয়েছে স্থানীয় আশরাফ হোসেনের বাড়িতে। তার বাড়ির টিনের বেড়া ভেঙ্গে ঘরে মজুদ চাল- আটা খেয়ে ফেলে। এবং অল্পের জন্য প্রাণে বাঁচেন মা ও ছেলে। কোনরকমে স্থানীয় লোকজন একত্রিত হয়ে হাতির দলটিকে জঙ্গলে পাঠিয়ে দেয়।

অপরদিকে আয়নাল হোসেনের সুপারি বাগানে প্রায় ২৫ টারও বেশি সুপারি গাছ ভেঙে তছনছ করে দেয়। তবে হাতি শুধু চানাডিপা জঙ্গল লাগোয়া এলাকাতেই নয়, ডুয়ার্সের প্রায় প্রত্যেকটি ফরেস্ট এলাকার মানুষের রাতের ঘুম কেড়েছে। সেই জায়গায় বনদপ্তর এর ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ এলাকাবাসী । যদিও বনদপ্তর সূত্রে খবর, গোটা মোরাঘাট রেঞ্জে একটিমাত্র ওয়াইল্ড লাইফ স্কোয়াড রয়েছে অর্থাৎ বন্যপ্রাণী তাড়ানোর গাড়ি। যা দিয়ে গোটা রেঞ্জ সঞ্চালন করতে হয়।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য