কৃষককে পিষে মারল হাতি!

রাতের অন্ধকারেই মর্মান্তিক ঘটনা ঘটল পুরুলিয়াতে। হাতির হানায় মৃত্যু হল এক কৃষকের। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুর বনাঞ্চলের বেড়ষা বিট গ্রামে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতের অন্ধকারেই মর্মান্তিক ঘটনা ঘটল পুরুলিয়াতে। হাতির হানায় মৃত্যু হল এক কৃষকের। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুর বনাঞ্চলের বেড়ষা বিট গ্রামে। এই গ্রামেই কিছুদিন আগে হানা দেয় হাতির একটি দল। তাণ্ডব চালায়, নষ্ট করে ফসল। হাতি তাড়াতে রাস্তায় নামে বন কর্মী ও হুলা পার্টির দল। তারপরে দশদিন ধরেই বেপাত্তা ছিল হাতির দলটির। বন কর্মীদের অনুমান ছিল দলটি পুরুলিয়ার অযোধ্যা পাহাড় হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করেছে। কিন্তু ঘাপটি মেরে ঝাড়খণ্ডের জঙ্গলে ছিল ওই দলে থাকা এক হাতি। সেই দলছুট হাতি আচমকাই রবিবার রাতে হানা দেয়। পুরুলিয়ার বলরামপুর বনাঞ্চলের বেড়ষা বিট গ্রামে রাতভর তাণ্ডব চালায় দাঁতালটি।

সেই সময় মাঠ থেকে ধান কেটে খামারবাড়িতে মজুত করে রাখছিলেন ওই কৃষক। তখনই ওই কৃষককে পায়ে পিষে দেয় হাতিটি। রবিবার রাতে দাঁতাল চলে গেলে গ্রামবাসীরা রাস্তায় বেড়িয়ে দেখেন কৃষক অনিল বেসরা খামারবাড়িতে নিথর অবস্থায় পড়ে রয়েছেন। কৃষক পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রশাসনের তরফে আগেই বলা হয়েছে মাঠের ধান কেটে মজুত করতে যেহতু বৃষ্টি নামবে। মেঘলা আবহাওয়ায় ধানের যাতে ক্ষতি না হয়, তাই রাতেই সেই ধান ত্রিপল দিয়ে ঢেকে রাখছিলেন তিনি। সেই সময় হঠাৎ এই ঘটনা ঘটে যায়।

রবিবার রাতেই গ্রামবাসীরা পুলিশে খবর দেয়। মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ ও গ্রামবাসীরা। সূত্র মারফত জানা গিয়েছে, আরও একটি দাঁতাল রয়েছে ওই গ্রামে। পুরুলিয়া বিভাগের ডিএফও দেবাশিস শর্মা বলেন, ‘দলছুট দাঁতালগুলি যাতে লোকালয়ে না আসে, আমরা সেই চেষ্টা করছি। আসলে ধানের গন্ধেই লোকালয়ে চলে আসছে তারা।’

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা