সাঁকরাইলে সাতসকালে রামলালের রুটমার্চে তটস্থ স্থানীয় বাসিন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধি,সাঁকরাইল: সাঁকরাইলের ছত্রী- চুনপাড়া এলাকায় ভোরবেলা রামলালের রুটমার্চ।গ্রামের মধ্যে ঢুকে দাপিয়ে বেড়ালো দাঁতাল হাতি।এলাকায় আতঙ্ক , গোটা রাত সাঁকরাইল এর চুনপাড়া, বালিভাষা এলাকায় তান্ডব চালিয়ে অবশেষে শুক্রবার ভোর বেলা দাপিয়ে বেড়াল রামলাল। আজ সকাল নাগাদ চুনপাড়া গ্রামে(Chunapara Village) মেন রোডের ওপর দাপিয়ে বেড়াতে দেখা গেল রামলালকে। দিনের বেলা এলাকায় হাতি ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে রীতিমতো।

সকালে গ্রামে প্রবেশ করে রামলাল আবার চুরি করল কুমড়ো। তারপর সেই কুমড়ো নিয়েই ফিরে যায় পার্শ্ববর্তী জঙ্গলে। কিন্তু হঠাৎ করে দিনে,রাতে হাতি প্রবেশ করায় গোটা সাঁকরাইল জুড়েই এখন হাতির আতঙ্ক। অন্যদিকে,ঝাড়গ্রামে(Jhargarm) হাতির জন্য বিদ্যালয়ে হল না মিড ডে মিলের রান্না। না খেয়ে বাড়ি ফিরতে হলো ছাত্র ছাত্রীদের। ঘটনাটি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের টিয়াকাঠি প্রাথমিক বিদ্যালয়ের। বুধবার একদল দাঁতাল হামলা চালায় ওই বিদ্যালয়ের গোডাউনে। গোডাউনের চাল ডাল খেয়ে সাফ করার পাশাপাশি বিদ্যালয়ের দরজা জনলাও ভেঙ্গে দেয় হাতির দল।

বর্তমানে হাতির দলগুলি বিভিন্ন বিদ্যালয়ের গোডাউনে হামলা চালাচ্ছে খাবারের সন্ধানে। শুধু বিদ্যালয়ে না এলাকার ধান জমি গুলিতেও তাণ্ডব চালাচ্ছে তারা। হাতির তান্ডবে জেরবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল, গোপীবল্লভপুর, মানিকপাড়া(Manickpara) এলাকাগুলি। দলমার দাঁতালরা এলাকায় এলেও তারা বাড়ি ফেরে না। এদিকে হাতির তাণ্ডব এলাকাবাসীর ঘুম উড়লেও বনদপ্তরের কোন হুশ নেই। বারবার হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে