ঝাড়গ্রামের জাতীয় সড়কে দাঁতাল হাতির দাদাগিরি

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: এবার হাতির তাণ্ডব ৬ নম্বর জাতীয় সড়কে । যার জেরে বন্ধ যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বনদফতরের কর্মীরা। রবিবার সকালে ঝাড়গ্রাম(Jhargram) ৬ নম্বর জাতীয় সড়কে (NH-6) দাঁতালের দৌরাত্ম্য শুরু হয়। জাতীয় সড়কে হাতির তাণ্ডবে রীতিমতো আতঙ্কে ফেলে সাধারণ মানুষকে। জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। টোল ট্যাক্স(Toll Tax) এর কাছে দাঁড়িয়ে থাকা গাড়িগুলিকে রীতিমতো দাঁড় করিয়ে দেয় দাঁতাল হাতিগুলি।

রাস্তা দিয়ে যাওয়া গাড়ি দাঁড় করিয়ে সুর উচিয়ে হাতির দাদাগিরি শুরু হয়। এরপরেই ঘটনাস্থল থেকে খবর দেওয়া হয় পুলিশ ও বন দফতরে(Forest Department)। তারা ঘটনাস্থলে এসে হতি গুলিকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। গত এক মাস হল বেশি সময় ধরে বুনো হাতির দল কখনো গ্রামের মধ্যে ঢুকে পড়ছে কখনো শস্য খেতে হামলা চালাচ্ছে আবার বাড়ি ঘর ভেঙে কিংবা স্কুলে ঢুকে মিড ডে মিলের রান্না করার মজুত ঘরে খাবার লুট করছে। এই হাতির তান্ডবের অতিষ্ঠ গ্রামবাসীরা একাধিকবার অবরোধ ও আন্দোলন করে। পরিবেশবিদদের মতে জঙ্গলে খাবার অপ্রতুল্য হয়ে যাওয়া তে লোকালয়ে ঢুকে পড়ছে হাতির দল।

হাতির(Elephant) আক্রমণে প্রাণ গিয়েছে একাধিক জনের। এর আগে জঙ্গল লাগোয়া রাস্তায় উঠে আসতে দেখা গেছে হাতিকে। কিন্তু এবার যানবাহনে ব্যস্ত জাতীয় সড়কেও রবিবার সকাল থেকে দাঁতাল হাতির দল তাদের উপস্থিতি বুঝিয়ে দিল। যাতে কিনা চিন্তার ভাঁজ কপালে ফেলেছে বনদফতর ও স্থানীয় প্রশাসনকে। এদিকে হাতির হামলার ভয়ে জঙ্গলমহলের অধিকাংশ গ্রাম আতঙ্কিত। দিনের বেলা কোচিং কিংবা স্কুলে যেতে ভয় পাচ্ছেন স্কুলের ছাত্রছাত্রীরা। হাটে বাজারে লোকজন হাতির ভয়ে বের হতে পারছে না। সন্ধ্যার পর থেকে জঙ্গলমহলের গ্রামগুলি জনশূন্য হয়ে যাচ্ছে। গামছায় ঢাকা মুখগুলির ভয় দূর হলেও হাতির ভয় নতুন করে গ্রাস করেছে ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলের একাধিক গ্রামগুলিকে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য