হাতির হামলায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু এক বৃদ্ধ মহিলার

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। শতাধিক হাতি ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় তান্ডব চালিয়ে ফসলের যেমন ক্ষতি করছে তেমনি প্রাণ হানির ঘটনা ঘটছে। বুধবার রাত্রি প্রায় দুটো নাগাদ একদল হাতি ঝাড়গ্রাম জেলার(Jhargram District) সাঁকরাইল ব্লকের পাথরা গ্রাম পঞ্চায়েতের(Pathra Panchayet) প্রতাপপুর গ্রামে খাবারের সন্ধানে ঢুকে পড়ে। ওই গ্রামে ঢুকে হাতির দলটি তাণ্ডব শুরু করে ।

কয়েকটি বাড়ি ভেঙে দেয়। একটি বাড়ির দেওয়াল চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় মারা যান ৭০ বছর বয়সী ‘ভেদি মাহাত’ নামে এক বৃদ্ধা। ওই বৃদ্ধার মৃত্যু হলেও হাতির হামলার হাত থেকে প্রাণে বেঁচে যায় তার পরিবারের অন্যান্য সদস্যরা। দেওয়াল চাপা পড়ে ওই বৃদ্ধার মৃত্যুর ঘটনা এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এছাড়াও ওই এলাকায় হাতির আক্রমণে মৃত্যু হয় একটি গরুর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাঁকরাইল থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ(Jhargram Medical Hospital) ও হাসপাতালের মর্গে পাঠায়। তবে ওই এলাকায় প্রায় ৭০ থেকে ৮০ টি হাতি এখনো দাপিয়ে বেড়াচ্ছে।

যার ফলে এলাকাজুড়ে হাতির হামলার আশঙ্কা ক্রমশ বেড়েই চলছে। স্থানীয়রা জানাচ্ছেন ,ব্যাপক ফসলের ক্ষতি করছে এই হাতির (Elephhant)দলগুলি ।তবে বনদপ্তরের ওপর ব্যাপক ক্ষোভ প্রকাশ করছেন এলাকার মানুষ। তারা জানাচ্ছেন বনদপ্তর আমাদের কোন রকম সহযোগিতা করছে না। বনদপ্তরের পক্ষ থেকে অবশ্যই জানানো হয়েছে যে তারা আপ্রাণ চেষ্টা করছে হাতির দলটিকে লোকালয় থেকে সরিয়ে নিয়ে যেতে।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং