বিশ্ব হাতি দিবসেও হাতির তাণ্ডব ঝাড়গ্রামে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: এবার হাতির দল হানা দিল স্কুলের মিড ডে মিলের খাবার মজুত থাকা ঘরে। বাচ্চাদের খাবার লুঠ করে খেয়ে ছড়িয়ে নষ্ট করলো হাতির দল। শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটল ঝাড়গ্রামে(Jhargram)।

বিশ্ব হাতি দিবসে হাতির তান্ডব অব্যাহত। খাবারের সন্ধানে হাতির দল ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় ভাঙচুর লুঠপাট চালাচ্ছে। ঝাড়গ্রাম ব্লকের গিরা প্রাইমারী স্কুলে খাবারের সন্ধানে তান্ডব চালিয়েছে। মিড ডে মিলের চাল খেয়ে ছড়িয়ে নষ্ট করে। পুকুরিয়ার(Pukuria) ঢোলকাট এলাকায় প্রনবানন্দ প্রাথমিক বিদ্যালয়েরও রান্নাঘরের দরজা ভাঙে হাতি।সুরেন মাহাতর বাড়ি, দোকান ভাঙচুর করে লুঠপাট চালায় হাতি।

জাম্বনী ব্লকের(Jamboni Block) গদরা এলাকায় একাধিক বাড়ি ভাঙে ।ধানের বিজতলা খেয়ে পাড়িয়ে নষ্ট করে।যদিও এত কিছুর পরও বনদফতর উদাসিন বলে অভিযোগ। ক্ষতিপূরণ তো দূরঅস্ত। হুলাপার্টিও কাজ বন্ধ করায় আরো সমস্যায় সাধারন মানুষ। দিনে রাতে গ্রামের ভেতর থেকে বাইরের পাকা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে হাতি ।আর তাতেই আতঙ্কিত ঝাড়গ্রামবাসী। ইতিমধ্যে হাতির আক্রমণে বেশ কয়েকজনের প্রাণও গিয়েছে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য