ভুয়ো বৃহন্নলার নাটক ফাঁস, প্রতারক গ্রেফতার ‘আসলদের’ তৎপরতায়

Share:

নিজস্ব প্রতিনিধি: ভুয়ো বৃহন্নলা সেজে রাস্তায়, ট্রাফিক জ্যামে টাকা চাওয়ার ঘটনা অনেক দেখা যায়। এবার এরকমই একটি ঘটনা ঘটেছে মালদার ইংরেজবাজার এলাকায়। তৃতীয়লিঙ্গের মানুষ সেজে বাড়ি বাড়ি গিয়ে বাচ্চার খোঁজ নিচ্ছিলেন এক ব্যক্তি। অভিযোগ উঠেছে একটি নিঃসন্তান দম্পতির বাড়িতে গিয়ে মন্ত্রপূত ওষুধ ও তাবিজ মোটা টাকায় বিক্রি করছিলেন ওই সেজে থাকা নকল বৃহন্নলা। কিন্তু সব প্রতারণাই একদিন ধরা পড়েই। অবশেষে সেই নকল বৃহন্নলার ছলনা ধরে ফেললেন স্থানীয় বাসিন্দারা।

ঘটনাচক্রে ওই এলাকায় উপস্থিত ছিলেন আসল বৃহন্নলাদের একটি দল। ক্ষিপ্ত বৃহন্নলারা গ্রামবাসীদের সঙ্গে মিলে চড়-থাপ্পড় মারেন ওই ব্যক্তিকে। খবর পেয়ে ওখানে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। অভিযুক্তকে আটক করে নিয়ে যায় পুলিশ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের তারাকালি মোড় এলাকায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই বৃহন্নলা সেজে এই ব্যক্তি নিঃসন্তান দম্পতিদের সন্তান পাইয়ে দেওয়ার নামে মন্ত্রপুত ওষুধ এবং তাবিজ মোটা টাকার বিনিময় বিক্রি করছিলেন। এ দিন বিকাশ দাস নামে একজনের বাড়িতে নকল ওই বৃহন্নলা ঢুকে পড়েন। পরিবারের সদস্যদের ভুলিয়ে ১০ হাজার টাকা হাতিয়ে নেন। বিষয়টি বুঝতে পেরে বিকাশের স্ত্রী প্রিয়া চিৎকার করে সবাইকে ডাক্তে থাকেন।

কিন্তু ততক্ষণে সেখান থেকে চম্পট দেন ওই ব্যক্তি। এরপর তিনি বুড়া ঘোষ নামে আরেক জনের বাড়িতে ঢোকেন। সেই বাড়িতে নিঃসন্তান দম্পতিকে সন্তান পাইয়ে দিতে ১৭ হাজার টাকার বিনিময়ে মন্ত্রপুত তাবিজ গছিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরই মধ্যে গ্রামবাসীরা খোঁজ করতে করতে ঘোষ পরিবারের বাড়িতে এই নকল বৃহন্নলাকে হাতেনাতে ধরে ফেলেন।

এরপরই চলে বেধড়ক মার। তারাকালি মোড় এলাকার বাসিন্দা উৎপল দাস, মাধব মণ্ডল বলেন, “কয়েক দিন ধরেই নকল বৃহন্নলার উৎপাত শুরু হয়েছে। বেশ কিছু বাড়িতে নিঃসন্তান দম্পতির সঙ্গে প্রতারণা করে মন্ত্রপুত ওষুধের টোপে মোটা টাকা আদায় করা হচ্ছিল। বিষয়টি নিয়ে এলাকার মানুষদের মধ্যে চর্চা চলছিল। এ দিন অভিযুক্তকে ধরে ফেলা হয়।”

প্রকৃত বৃহন্নলা মিনা কুমারী বলেন, “লোকটা আমাদের ইউনিটের নয়। মানুষকে এভাবে ভাঁওতাবাজি দেওয়াটা কোনও ভাবে উচিত নয়। এতে আমাদের কাজে প্রভাব পড়বে। গ্রামবাসীরা খুব ভাল কাজ করেছেন। নকল বৃহন্নলাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন।”

ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে একজনকে আটক করা হয়েছে।

বদলেছে সময় তবুও বীরভূমের এই পুজোয় মিশে আছে পুরনো আবেগ

মহালয়া শুভ না অশুভ? জানুন পিতৃপক্ষ-মাতৃপক্ষের সন্ধিক্ষণের আসল কাহিনি

কীভাবে দেবতাদের সম্মিলিত শক্তিতে মহাশক্তির রূপ নিলেন দেবী দুর্গা?

আজকের রাশিফল: বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি, আপনার দিন কেমন যাবে?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী