সীমান্ত টপকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে গ্রেফতার দুই বাংলাদেশি

Share:

নিজস্ব প্রতিনিধি, ইংরেজবাজার: সীমান্ত টপকে অবৈধভাবে ভারতে প্রবেশ। পুলিশের জালে সন্দেহজনক দুই বাংলাদেশি। বিএসএফের চোখে ধোঁয়া দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল ২ বাংলাদেশি। সীমান্তবর্তী ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন, সুস্থ্যানি মোড় থেকে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার(Englishbazar P.S.) পুলিশ গ্রেফতার করে দুইজনকে।এদের নাম, মোহাম্মদ রাসেল মিয়া (৩৩)ও মোহাম্মদ রিফাত (২১) ।বাড়ি বাংলাদেশের (Bangladesh)নারায়ণগঞ্জ ও রংপুর জেলায়। কি উদ্দেশ্যে তারা ভারতে প্রবেশ করেছিল তার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

মালদা ও মুর্শিদাবাদ সীমান্তবর্তী এলাকায় ক্রমাগত চোরাপথে অথবা ডিঙ্গি নৌকো করে জলপথে বাংলাদেশিদের এদেশে প্রবেশ করার ঘটনায় একের পর এক গ্রেফতারের ঘটনা ঘটছে। রানীনগর সহ একাধিক থানায় এলাকা থেকে গ্রেফতার হয়েছেন বাংলাদেশিরা। সীমান্তবর্তী এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। দিনের পাশাপাশি রাতে নজরদারি বাড়ানো হয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরার(CCTV) সংখ্যা বাড়ানো হয়েছে। বিএসএফের পাশাপাশি স্থানীয় থানার পক্ষ থেকেও জোরদার নজরদারি চালানো হচ্ছে। সীমান্তবর্তী এলাকার মানুষজনকে সতর্ক করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

অনুপ্রবেশ ঠেকাতে কাঁটা তারের পাশাপাশি জনচেতনা বাড়ানো হচ্ছে। সীমান্তবর্তী গ্রামগুলিতে লাগাতার বৈঠক করছে প্রশাসন।শুধু যে চোরা পথে ভারত ভূখণ্ডে প্রবেশ করার জন্য বাংলাদেশিরা গ্রেফতার হয়েছে তা নয়, তাদের এদেশে প্রবেশ করতে সাহায্য করার জন্য একাধিক ভারতীয় দালাল গ্রেফতার হয়েছেন ইতিমধ্যে। বাংলাদেশি নাগরিকদের ভারতীয় নকল পরিচয় পত্র তৈরি করে দেওয়ার জন্য একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে।

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

‘ক্ষতিপূরণ চাই না, বাবার নামে স্কুল করে দিন,’ ককরোচদের জানাল ইন্দাসের শেখ আব্দুল

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া