বেগুসরাই থেকে ব্রাউন সুগার ডেলিভারি নিতে এসে গ্রেফতার বিহারের যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, ইংরেজবাজার: বেগুসরাই থেকে ব্রাউন সুগার ডেলিভারি নিতে এসে গ্রেফতার বিহারের যুবক। এবারে মালদা ইংরেজবাজার শহরের কানি মোড়, স্টেশন রোড(Station Road) সংলগ্ন এলাকা থেকে বিহারের এক যুবককে গ্রেফতার করল ইংরেজ বাজার থানার(Englishbazar P.S.) পুলিশ। শনিবার রাত্রে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ১২০০ গ্রাম ব্রাউন সুগার। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম পার্থ রাজ। বাড়ি বিহারের বেগুসরাই। ধৃতের কাছে থাকা একটি প্লাস্টিকের টিফিন বক্স থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে মালদার ইংরেজ বাজার থানার পুলিশ।

মালদা জেলায় পার্শ্ববর্তী বিহার রাজ্য এবং বাংলাদেশ সীমান্ত থেকে অপরাধীরা প্রায়শই জাল নোট মাদক এসব পাচারের মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। মালদা জেলার পুলিশ সদা সতর্ক থাকার চেষ্টা করছে। বিগত দিনে একাধিক অভিযানে জাল নোট মাদক উদ্ধার হয়েছে। শুধু তাই নয় মহিলা পাচারকারীরাও গ্রেফতার হয়েছে। এর পাশাপাশি বেয়াই নিয়ে আগ্নেয়াস্ত্র চোরাচালান চক্র সক্রিয় রয়েছে। কখনো ভিন রাজ্যে অথবা বাংলাদেশ সীমান্ত টোপকে ওপার বাংলায় বেআইনি অস্ত্র পাঠাতে বারবার বিভিন্ন রুট বদল করছে এবং এই মালদা জেলাকে চোরা পাচারের পথ হিসেবে ব্যবহার করছে।

সীমান্ত এলাকায় বিএসএফের (BSF)পাশাপাশি মালদা পুলিশ সতর্ক রয়েছে। শুধু মালদা জেলা নয় মুর্শিদাবাদ সীমান্তেও একই ধরনের অপরাধ ঘটানোর জন্য সক্রিয় রয়েছে একাধিক চক্র। তবে পুলিশের হাতে প্রায়শই ধরা পড়ছেন এই সব চক্রের সক্রিয় সদস্যরা। উদ্ধার হচ্ছে বেআইনি আগ্নেয়াস্ত্র, মাদক, জাল নোট, গাঁজা ,ব্রাউন সুগার সহ নানা ধরনের পাচারের বস্তু।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের