রবিবাসরীয় নির্বাচনী প্রচারে ঝড় তুললেন ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি,ইংরেজবাজার: রবিবার নির্বাচনী প্রচারে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঝড় তুললেন ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশীষ কুন্ডু(TMC Candidate Ashis Kundu)। রবিবার সকালে ইংরেজবাজার পুরসভার ৩ এবং ২৯ নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়া, বড়সাঁকো , রবীন্দ্রভবন, কৃষ্ণকালিতলা, মালঞ্চপল্লী, কৃষ্ণপল্লী, বাপুজী কলোনী, তুলসী মোড় বাজার এলাকায় ওয়ার্ড কাউন্সিলর মনীষী সাহা মন্ডল সহ শতাধিক কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচার করেন। প্রচারে বেরিয়ে রাধাগোবিন্দ মন্দির, তারা কালীমন্দির, বজরংবলি মন্দির সহ বিভিন্ন মন্দিরে পুজো দেন প্রার্থী।

এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ভোটের আবেদন জানান। বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের সঙ্গে কথা বলে তাঁদের সমর্থন চাওয়া হয়। কখনো পায়ে হেঁটে, কখনো হুড খোলা জিপে উঠে এলাকায় প্রচার চালান আশীষ কুন্ডু।এই প্রচারে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পুরসভার(Englishbazar Municipality) ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়াল, কাউন্সিলর মনীষা সাহা মন্ডল, যুব তৃণমূল নেতা সৌভিক মণ্ডল, এমডি অভিষেক সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই প্রচারের গতি বাড়াচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার ভোটে সারা রাজ্যের সাথে মালদা জেলার ১২ টি আসনে অনুষ্ঠিত হবে নির্বাচন। রবিবাসরীয় প্রচারে চলছে তারই জোর কদমে প্রচার।তৃণমূল প্রার্থী আশীষ কুন্ডু জানান, ইংরেজবাজারের যিনি পাঁচ বছর ধরে বিজেপির বিধায়িকা ছিলেন তাকে মানুষ খুঁজে পাননি। আর বর্তমানে যিনি বিজেপির বিধায়ক পদে দাঁড়িয়েছেন তিনি একাধিকবার বিভিন্ন রাজনৈতিক দল বদল করেছেন। তাই তৃণমূল প্রার্থী হিসেবে তাঁকে মানুষ আশীর্বাদ করলে তিনি মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করার আপ্রাণ চেষ্টা করবেন।

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ