তৃণমূলকে ভোট দিলে পড়ছে বিজেপিতে!‌ বড়ঞা বিধানসভা কেন্দ্রে বিস্ফোরক অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছে প্রথম দফার ১৫২টি আসনে নির্বাচন। মোট ১৬টি জেলা এবং আসন ১৫২টি। আজ, বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে সমগ্র উত্তরবঙ্গ এবং গোটা জঙ্গলমহলের পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলায়। আর সকালেই বড়ঞা বিধানসভা কেন্দ্রের ১৮৬ নম্বর বুথে ভোটগ্রহণ ঘিরে উঠল তীব্র বিতর্ক। বড়ঞা ব্লকের গোদাপাড়া এলাকার এক বুথ থেকে স্থানীয় ভোটারদের একাংশ গুরুতর অভিযোগ তুললেন যে, ইভিএমে তৃণমূল কংগ্রেসের প্রতীকে বোতাম টিপলেও ভোটটি বিজেপির পক্ষে গিয়ে পড়ছে।

এদিকে এই অভিযোগকে কেন্দ্র করে আলোড়ন পড়ে যায়। ক্ষুব্ধ ভোটাররা বুথের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ভোটারদের দাবি, ইভিএম মেশিনে বড় ধরনের কারিগরি ত্রুটি বা কারচুপির জেরেই এই বিপত্তি ঘটছে। এমন পরিস্থিতিতে উত্তপ্ত হয়ে উঠল ভোটকেন্দ্র। আর তার জেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এলাকা ঘিরে ফেলা হয় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—বিস্তীর্ণ ভৌগোলিক পরিসরে ছড়িয়ে থাকা সব আসনগুলিতে সকাল থেকেই ভোটারদের লাইন চোখে পড়ছে। আর তার মধ্যেই এমন ঘটনা সামনে আসে।

অন্যদিকে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার এদিন তাঁদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। মোট ১,৪৭৮ জন প্রার্থী এই পর্বে লড়াইয়ে রয়েছেন। প্রায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। যা অতীতের তুলনায় নজিরবিহীন। কিন্তু তারপরও ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা তথা ভোটাররা। এমন ঘটনা কি সত্যিই ঘটছে?‌ অনেকের মনে প্রশ্ন উঠতে শুরু করে। এই ঘটনার খবর পৌঁছতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযোগ ভিত্তিহীন। তবে গোটা ঘটনায় ভোটারদের অভিযোগের ভিত্তিতে ওই বুথে ভোট প্রক্রিয়া সাময়িক ব্যাহত হয়।

এছাড়া পিথাপুরার তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি রবীন্দ্রনাথ বালাকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। আর ডোমকলে তৃণমূল এবং সিপিএমের মধ্যে গোলমালের ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। মুর্শিদাবাদের রানীনগরের একটি বুথে বুথ জ‍্যাম করার অভিযোগ উঠল। তবে সকাল থেকে একাধিক জেলায় এবং তার অন্তর্গত নানা বুথে ইভিএম বিভ্রাটের অভিযোগ ওঠে। ইভিএম গোলমাল নিয়ে নানা অভিযোগ এলেও নির্বাচন কমিশনের তৎপরতা দেখা যায়নি বলেই অভিযোগ। আর এক দলকে ভোট দিলে অন্য দলে চলে যাওয়ার অভিযোগ ওঠে নন্দীগ্রামেও। বুথ নম্বর ১৫১ বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, ভোটাররা যাকেই ভোট দিচ্ছেন, সেই ভোট বিজেপিতে চলে যাচ্ছে। অভিযোগ ঘিরে সেখানেও কিছুক্ষণ ভোটদান পর্ব বন্ধ থাকে।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ