শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR দায়ের প্রাক্তন পুলিশ কর্তা প্রসূনের

Share:

নিজস্ব প্রতিনিধি:রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মালদার চাঁচল থানায় এফআইআর করলেন প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়(Prasun Bandopadhay)। শুক্রবার মালদায় বিজেপির জনসভা থেকে প্রাক্তন আইপিএস অফিসার তথা বর্তমান তৃণমূল নেতা প্রসূন বন্দোপাধ্যায় সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন শুভেন্দু এমনটাই অভিযোগ। এরপরই শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) বিরুদ্ধে থানায় অভিযোগ করেন প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়। মালদা জেলা তৃণমূলের সহ-সভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তাঁকে উদ্দেশ্য করে সম্মানহানি কর এবং ভিত্তিহীন কথা বলেছেন শুভেন্দু অধিকারী। এতে সমাজে নেতিবাচক প্রভাব পড়তে পারে তাছাড়া সম্প্রীতিকে আঘাতের উদ্দেশ্যে বিভিন্ন কথা বলা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে তাই প্রাক্তন আইপিএস অফিসার তথা তৃণমূল নেতা প্রসূন বন্দ্যোপাধ্যায় আইনি পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন।

শুক্রবার আদালতের কাছ থেকে অনুমতি পাওয়ার পর মালদার চাঁচলে জনসভা থেকে এসআইআর ইস্যুকে সামনে রেখে তৃণমূলকে রাজনৈতিক নিশানা করেন শুভেন্দু। ভুয়ো ভোটাররা যাতে ধরা না পড়ে সেজন্য শাসক দল চেষ্টা চালাচ্ছে এই অভিযোগ করে শুভেন্দু অধিকারী দাবি করেন এবার তা আর হবে না। উত্তর মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে বিজেপির খগেন মুর্মুকে (Khagen Murmu)জেতানোর জন্য তিনি ভোটারদের ধন্যবাদ জানান। রাজ্যের বিরোধী দলনেতার যুক্তি গোটা রাজ্যে সনাতনীরা উত্তর মালদাকে দেখে যদি একটু এগিয়ে আসে তবে বিধানসভা নির্বাচনে ২০০ না, ২২০ টি আসনে বিজেপি জিতবে। কার মতে নন্দীগ্রামে(Nandigram) হিন্দুরা ৬৫ শতাংশ ভোট দিয়েছিলেন তাঁকে ।তাই তিনি দু হাজার ভোটে জিতে ছিলেন। ২০২৪ সালে লোকসভা ভোটে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৭২ শতাংশ হিন্দু ভোট পেয়েছিলেন। নন্দীগ্রাম থেকে বিজেপি প্রার্থী ৮২০০ ভোট লিড পেয়েছিলেন।

উত্তর মালদার মত এবার নন্দীগ্রামেও ৮৫% হিন্দুরা ভোট দেবেন। তৃণমূল যাকেই প্রার্থী করবেন সে কুড়ি হাজার ভোট পাবে। এরপর বিগত লোকসভা ভোটের প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন খগেনদাকে হারাতে দেওয়া হয়েছিল। সেই সময় একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার দায়িত্বে ছিলেন। যাকে বালুরঘাটে গেলে সকলে চরিত্রহীন বলে। এখন তিনি নেতা হয়েছেন। রাজ্য সরকারের পোস্টেও আছেন। এক লক্ষ কুড়ি হাজার টাকা বেতন পান। আবার চাঁচল হরিশচন্দ্রপুর এ তৃণমূলের কো-অর্ডিনেটর হয়েছেন। মালদায় তৃণমূল নেতা নেই। কংগ্রেস থেকে তৃণমূলে যাওয়া মৌসুম নূরকে ২০১৯ সালের ভোটের হারের পর ঘরে ঢুকিয়ে দিয়েছে। এইসব বক্তব্য প্রকাশ্যে জনসভা থেকে বলার পর শুক্রবার সন্ধ্যায় থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রাক্তন আই পি এস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে