ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

Share:

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: ত্রাণ চুরি ও পাচারের অভিযোগে গ্রেফতার হলেন প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।প্রাক্তন তৃণমূল সরকারের মন্ত্রিসভার সদস্য উজ্জ্বল বিশ্বাসের বাড়ি থেকে প্রচুর ত্রিপল ট্রাকে করে অন্যত্র পাচারের সময় স্থানীয়রা ধরে ফেলে হাতেনাতে। কৃষ্ণনগর দক্ষিণের বিধায়ক ছিলেন তিনি ।কৃষ্ণনগরের তার বাড়ি। সেখান থেকে প্রচুর ত্রিপল(Tripal) ট্রাকে করে অন্যত্র নিয়ে যাওয়ার সময় কৃষ্ণনগর শহরের বিজেপি কার্যকর্তারা সাধারণ মানুষকে নিয়ে হাজির হন তার বাড়িতে। প্রশ্ন করেন এই ত্রিপল কোথায় যাচ্ছে? কেন যাচ্ছে ?উজ্জ্বল বিশ্বাসের বাড়ি থেকে বলা হয় এগুলো বিডিও(BDO) অফিসে যাচ্ছে ।আমাদের কাছে ছিল। এটাই প্রশ্ন বিজেপি কার্যকতা দের গরীবের এত ত্রিপল মজুদ ছিল কেনো?

গরিব মানুষের ত্রিপল কেন প্রাক্তন মন্ত্রীর বাড়িতে মজুদ ছিল? এলাকার মানুষ প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে দেখে আরো ক্ষিপ্ত হন এবং এলাকার পরিস্থিতি সামাল দিতে প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে(Ex Minister Ujjal Biswas) এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় কোতোয়ালি থানার পুলিশ। তবে তার অফিস ঘরে তাকে ঘেরাও করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন। ডিম ছুড়ে মারা হয় তার মুখে।

পরে পুলিশ এসে সাধারণ মানুষকে শান্ত করে সেখান থেকে প্রাক্তন কারা মন্ত্রীকে বের করে তাদের গাড়িতে নিয়ে চলে যায়। পুলিশ যখন প্রাক্তন মন্ত্রীকে নিজেদের গাড়িতে নিয়ে যাচ্ছিলেন এই সময় ‘চোর চোর’ স্লোগান উঠে ক্ষিপ্ত জনতার মধ্যে থেকে।প্রথমে জনরোজ থেকে উদ্ধার করে পুলিশ রাজ্যে প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে থানায় নিয়ে যায়। পরে রাতে তাকে গ্রেফতার দেখানো হয়। বুধবার রাজ্যের গ্রেফতার হওয়া প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে আদালতে পেশ করবে কৃষ্ণনগর পুলিশ। এ দিনের এই বিক্ষোভে বহু মহিলারা সেখানে অংশগ্রহণ করেন। বিধাননগরের সব্যসাচী দত্ত থেকে শুরু করে কলকাতার কাউন্সিলর বাপ্পাদিত্য সহ সকল বিগত নেতা – মন্ত্রী দেখলেই জনতা পচা ডিম ,কলা, টমেটো ছুঁড়ছে ।

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়