দুবরাজপুরে বাড়িতে মজুত থাকা বোমা ফেটে বিস্ফোরণ, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, দুবরাজপুর: বাড়িতে মজুত বোমা ফেটে উড়ে গেল বাড়ির একাংশ।সোমবার দুপুরে বীরভূমের দুবরাজপুরের(Dubrajpur) পদুমা পঞ্চায়েতের শেখ শফিকের(Sk. Safik) বাড়ি ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে । বিকট শব্দে ঘরে থাকা একটি শিশু অজ্ঞান হয়ে যায় ।

সিঁড়ির ঘরে পঞ্চাশটিরও বেশি বোমা মজুত ছিল বলে অনুমান । ঘটনার পর পরিবার শুদ্ধ গা ঢাকা দিয়েছে শেখ শফিক । পদুমা পঞ্চায়েতের ঘোড়াপাড়া গ্রামের বাসিন্দা শফিক পঞ্চায়েত প্রধানের ঘনিষ্ঠ বলেই এলাকায় পরিচিত ।পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের তীব্রতা দেখে অনুমান, বাড়িতে অন্তত ৫০-এর বেশি বোমা মজুত ছিল। আশপাশের বাড়িতেও অল্পবিস্তর ফাটল দেখা গিয়েছে।

বিস্ফোরণের ঘটনার পর থেকেই শফিক ও তাঁর বাড়ির লোকেরা পলাতক বলে দাবি করেছে পুলিশ সূত্র। বিস্ফোরণের খবর পাওয়ার পর ওই এলাকায় যায় পুলিশের বিশাল বাহিনী। বাড়িটিকে তদন্তের স্বার্থে ঘিরে রেখেছে পুলিশ। পুলিশের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার