জালিয়াতি রুখতে ‘বাংলার বাড়ি’ প্রকল্পেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে সতর্ক থাকার নির্দেশ নবান্নের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায়(West Bengal) ‘ডবল ইঞ্জিন’ সরকার গড়ার স্বপ্ন দেখলেও বাংলাকে একাধিক খাতে বঞ্চিত করে রেখেছে কেন্দ্র সরকার। এই খবর অবশ্য গোদি মিডিয়ার চ্যানেলগুলিতে দেখানো‌ হয় না। কিন্তু জানেন কি! রেশনের টাকা, একশো দিনের টাকার মতো একাধিক প্রকল্পের টাকা এখনও বকেয়া রেখে দিয়েছে কেন্দ্র। দীর্ঘদিন যাবত কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণের কারণেই পাকাবাড়ির টাকা পাওয়া থেকে বঞ্চিত বাংলার প্রান্তিক মানুষরা। এরপরই নড়েচড়ে বসে রাজ্য সরকার। সিদ্ধান্ত নেওয়া হয়, নিজেদের কোষাগার থেকেই সাধারণ মানুষের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেবে রাজ্য। ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা ব্যাঙ্ক জালিয়াতি সংক্রান্ত কোনও সমস্যায় যাতে সাধারণ মানুষকে পড়তে না হয় তার জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করল নবান্ন।

আরও পড়ুনঃ কোহলির হাঁকানো ছক্কা আঘাত করল মাথায়, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নিরাপত্তা রক্ষী, বন্ধ হল খেলা

আগামী ১৫ই ডিসেম্বর থেকে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের ন্যায্য প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করবে রাজ্য। তার আগে প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি যাচাই করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। জানা গিয়েছে, ন্যায্য প্রাপকদের সকল তথ্য সম্মিলিত করার আগেই চূড়ান্ত সতর্কতা সহকারে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলা প্রশাসনকে। কোনও উপভোক্তার আসল ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তালিকায় নামের সঙ্গে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বরে কোনও অমিল রয়েছে কিনা তাও যাচাই করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও অমিল পাওয়া গেলে টাকা ছাড়ার চূড়ান্ত ডেটাবেস তৈরির আগে তা ঠিক করে ফেলতে হবে জেলা প্রশাসনকে।

আরও পড়ুনঃ রাজ্যপালের কীর্তি, রাজভবনে বসালেন নিজের আবক্ষ মূর্তি

সম্প্রতি যে হারে ব্যাঙ্ক জালিয়াতি ঘটছে তাতে করে এই বাড়তি সতর্কতা নেওয়ার প্রয়োজন ছিল বলেই মনে করছেন প্রশাসনিক শীর্ষকর্তারা। ট্যাব কাণ্ডের পরই মূলত টাকা জালিয়াতির বিষয়টি নিয়ে সচেতন হয়ে ওঠে রাজ্য প্রশাসন। যদিও রাজ্য পুলিশ এবং সাইবার কর্তাদের তৎপরতায় ইতিমধ্যেই ট্যাব কাণ্ডের কয়েক ডজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, বাংলার বাড়ির প্রকল্পের আওতাধীন কোনও প্রাপক যাতে নিজের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত না হন সেই কারণেই এই বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এছাড়াও চূড়ান্ত তালিকা তৈরির সময় ডেটা এন্ট্রির ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে, যাতে কোনও উপভোক্তার নাম, আইডি, মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরে গরমিল না ধরা পড়ে। এর ফলে প্রাপকদের অর্থপ্রাপ্তির পথ আরও সহজ হবে বলেই মনে করা হচ্ছে।

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে