এবার আর লুকিয়ে নয়, প্রকাশ্য দিবালোকে চলছে গঙ্গা থেকে বালি তোলা

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাকপুর: রাজ্যের মুখ্যমন্ত্রী নদী বা গঙ্গা থেকে বালি তোলার বিরুদ্ধে কঠোর মনোভাব নিয়েছেন। অপরদিকে প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবাধে চলছে গঙ্গার বালি তোলার কাজ। বারাকপুরে একদিকে রয়েছে লাটবাগান(Latbagan), একদিকে রয়েছে সেনা ছাউনি রয়েছে ক্যান্টনমেন্ট। আর ক্যান্টনমেন্টের অধীনেই রয়েছে ধোবি ঘাট। একটি গুরুত্বপূর্ণ গঙ্গার ঘাট।যেখান দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করে ।তার পাশেই প্রকাশ্য দিবালোকে গঙ্গা(Ganga) থেকে বালি তুলে নিচ্ছে। খোদ প্রশাসনের নাকের ডগায় বারাকপুর ক্যান্টনমেন্ট এলাকায় গঙ্গা থেকে বালি তুলে পাচার হয়ে যাচ্ছে ।

মঙ্গলবার থেকে শুরু হয়েছে গঙ্গায় পাইপ লাগিয়ে বালি তুলে নেবার কাজ। ক্যান্টনমেন্ট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান কাশীনাথ শাউ বলেন, তিনি বিষয়টি শুনেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি জানাবেন। বর্তমানে ক্যান্টনমেন্ট বোর্ড এর কোন প্রতিনিধি নেই। পাঁচ বছর কোন ভোট হয় না । ফলে ক্যান্টনমেন্টের সিইও বিষয়টি নিজেই দেখেন ।তার ওপর বলার কেউ নেই। তবে এটা হতে দেওয়া যাবে না।

গঙ্গার পাড় এমনিতেই প্রতিদিন ভেঙে যাচ্ছে। তার ওপর বালি তুলে নিলে যে কোন সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে তিনি জানেন। এই ঘটনায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং(Arjun Singh) বলেন, ক্যান্টনমেন্ট বডিতে অনেক দুর্নীতিগ্রস্ত লোক রয়েছে। পাশেই প্রশাসনের দফতর। তা সত্ত্বেও এভাবে বালি তোলা হচ্ছে। ক্ষতি হচ্ছে। পরিবেশ দফতরের কে অনুমতি দিল ।যদি দিয়েও থাকে তাহলে সেটা অন্যায়। গঙ্গা থেকে বালি তোলা কোনভাবে যায় না তিনি বিষয়টা নিয়ে সরব হবেন।

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়