প্রাক্তনকে চড় মারার চরম প্রতিশোধ! নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাক্তন প্রেমিককে চড় মারার জের! প্রতিশোধ নিতে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়। ইতিমধ্যে, পুলিশ ১ জন নাবালক-সহ মোট ৭ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ঘটনাকে কেন্দ্র ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, বুধবার (১৫ এপ্রিল) রাতে কাটোয়া থানা এলাকার একটি ইটভাটা চত্বরে ওই নাবালিকাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে স্থানীয় বাসিন্দারা সংজ্ঞাহীন অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করে এবং কাটোয়া থানায় নিয়ে যায়। তারপর জ্ঞান ফেরার পর নাবালিকা পুরো ঘটনার কথা জানায়। বুধবার গভীর রাতেই কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে। এই ঘটনার পর থেকে কার্যত আতঙ্কে রয়েছেন নির্যাতিতা এবং তাঁর পরিবার।

পুলিস সূত্রে খবর, অভিযোগপত্রে নাবালিকার পরিবার জানিয়েছে, ঘটনার দিনই প্রাক্তন প্রেমিকের সঙ্গে ওই নাবালিকার ঝামেলা-অশান্তি চলছিল। যা নিয়ে প্রাক্তন প্রেমিককে চড় মারে নাবালিকা। অভিযোগ, সেই চড়ের বদলা নিতে বন্ধুদের ডেকে এনে এই নৃশংস ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত যুবক।

নাবালিকার পরিবারের করা অভিযোগ পাওয়া পরেই তদন্ত অভিযানে নামে পুলিশ। রাতভর তল্লাশি চালিয়ে মূল অভিযুক্ত-সহ সাতজনকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, জেরায় অভিযুক্তরা নিজেদের অপরাধ স্বীকার করেছে। বর্তমানে নাবালিকা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়