শিশুকন্যার সমাধি খুঁড়তে চক্ষু চড়ক গাছ, চাকদহে কঙ্কাল চুরির চাঞ্চল্য, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: সমাধি থেকে উধাও কঙ্কাল!নদীয়ার চাকদহ থানার চাদুরিয়া এলাকায় কঙ্কাল চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চাকদহ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকাশ সেনগুপ্তের তিন বছর দুই মাস বয়সী কন্যা আরাধ্যা সেনগুপ্ত গত ২১ সেপ্টেম্বর ২০২৫ সালে মারা যায়। প্রথা অনুযায়ী পাঁচ বছরের কম বয়স হওয়ায় তাকে দাহ না করে ভাগীরথী নদীর ধারে রানীনগর এলাকায় সমাধিস্থ করা হয়।

সম্প্রতি মেয়ের সমাধিস্থলে গিয়ে আকাশবাবু দেখেন, সমাধি খুঁড়ে দেহটি উধাও। শুধু তার কন্যাই নয়, আশেপাশের আরও কয়েকটি সমাধি থেকেও কঙ্কাল উধাও হয়েছে বলে অভিযোগ। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে। উল্লেখ্য, চলতি বছরে আরাধ্যার জন্মদিন উপলক্ষে সমাধিটি পাকা করার ছিল। কিন্তু, হঠাৎ করে সমাধি উধাও হয়ে যাওয়ায় হতবাক গোটা পরিবার। শেষমেশ চাকদহ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, কারা এবং কী উদ্দেশ্যে এই দেহগুলি তুলে নিয়ে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, নদিয়ার শান্তিপুর শহরের প্রায়ই কবর থেকে দেহ চুরির ঘটনা ঘটছিল। সম্প্রতি, পর পর চারটি কবর খুঁড়ে লাশ চুরি করে নিয়ে যায় দুষ্কুতীরা। যা নিয়ে এলাকাবাসীরা বিক্ষোভ দেখায় শান্তিপুর থানায়। খবর দেওয়া হয় পুলিশকে। তারপর পুলিশ এসে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে এবং এই ঘটনার সঙ্গে কারা যুক্ত তার তদন্তে নেমেছে।

বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় শুরু ঝড়-বৃষ্টি

এসআইআর ফর্ম পূরণ করতে এসে গণধর্ষণের শিকার বিধবা মহিলা, ৪ জনের বিরুদ্ধে FIR দায়ের

নরওয়েতে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন ইমতিয়াজ কন্যা ইদা

ডিম হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে আদালতে বারুইপুর গণপিটুনি কাণ্ডে ধৃত সিপিআইএম নেতা

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

৩ বছরের শিশুর ধর্ষণকারীর থেকে ১ লক্ষ টাকা নিয়ে দেদার ফুর্তি,তারপর যা হল…

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে খেলবে ইংল্যান্ড’, প্রাক্তন ফুটবলারের মন্তব্যে তুঙ্গে চর্চা

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি রাজা দত্ত, তদন্তে পুলিশ