চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যের বাজারে ছড়াচ্ছে বাংলাদেশের জাল নোট

courtesy: Google

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের  জাল নোট কারবারে ছড়ালো রাজ্যের ছোট বাজারে।  বেশ কয়েকদিন আগে রাজ্যের বিশেষ গোয়েন্দারা কোচবিহার থেকে এক জাল নোট কারবারিকে গ্রেফতার করেছিল। বাংলাদেশের একাংশের জাল নোট কারবারিদের নজরে এরাজ্যের ছোট বাজারগুলি। জানা গিয়েছে, বাংলাদেশের জাল নোট কারবারিদের সঙ্গে হাত মিলিয়েছে বেশ কিছু ছোট জঙ্গি সংগঠনও।

গোয়েন্দারের মারফত জানা গিয়েছে, এইসব জাল নোট কোচবিহারের দিনহাটা দীঘলতারই এলাকা সীমানা দিয়ে ঢুকছে । ইতিমধ্যেই জাল নোটের জন্য একজন কালোবাজারিকে গ্রেফতার করেছে   কোচবিহার পুলিশ। বর্তমানে  ১৪ টি নতুন জঙ্গি সংগঠনের মধ্যে রয়েছে এই জাল নোট কারবারিরা।পুলিশি এক আধিকারিক জানিয়েছে, ‘এতদিন সীমান্ত পেরিয়ে দু’হাজার এবং ৫০০টাকার জাল নোট আসত। মুর্শিদাবাদ, মালদহে বহুবার প্রচুর জালনোট উদ্ধার হয়েছে। দু’হাজার টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার পর জাল নোটের কারবারিরা বড় ধাক্কা খায়। এখন তারা ১০০ ও ২০০ টাকার নোট ছাপাতে শুরু করেছে।‘

ইতিমধ্যেই বাজারে ছড়িয়ে গেছে এই কালো টাকা । তাই তা রুখতে বদ্ধ পরিকর পুলিশ । এক গোয়েন্দা অফিসারের কথায়, মালদহের সীমান্ত দিয়ে এতদিন সবচেয়ে বেশি জালনোট ঢুকত। কালিয়াগঞ্জ-সহ কয়েকটি এলাকায় রাজ্যের গোয়েন্দা সংস্থাগুলি ছাড়াও এনআইএও নজরদারি বাড়িয়েছে। সন্দেহজনক এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। তবে কতটা রোখা যাবে এই কালো বাজারি সেটাই এখন দেখার।

Published by:

Share Link:

More Releted News:

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

রেলের জায়গায় প্রচারের অভিযোগ, গ্রেফতার ৩ নেতা সহ ১২ বাম সমর্থক

“শেষ সুযোগ ২০২৬, মহিলাদের হাতে ত্রিশূল-পাথর তুলে দেবেন মোদি!” বিতর্কিত মন্তব্য লকেটের

১৬ টি মাইকে ভেসে উঠবে হনুমান চাল্লিশা, মিনাখাঁয় গড়ছে শ্রীরাম টাওয়ার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ