ভুয়ো কল সেন্টারের মাস্টারমাইন্ড গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের প্রতারণা। এক বছর পর গ্রেফতার ইন্টারন্যাশনাল কল সেন্টার প্রতারণা চক্রের মাস্টারমাইন্ড। অভিযুক্ত কুনাল গুপ্তাকে গ্রেফতার করল বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার(Electronics Complex P.S.) পুলিশ। পুলিশ সূত্রে খবর ২০২২ সালের আগস্ট মাসে সল্টলেক সেক্টর ফাইভ এর গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং এর ১৩ তলায় একটি ভুয়ো কল সেন্টারে হানা দেয় বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।

সেখান থেকে বিদেশি নাগরিকদের প্রতারণা করার অভিযোগে মোট ১৬ জনকে গ্রেফতার করে পুলিশ। তবে অধরা ছিল সেই ভুয়ো কল সেন্টারের কর্ণধার এবং এই প্রতারণা চক্রের মাস্টারমাইন্ড কুনাল গুপ্তা। ২০২২ সালের নভেম্বর মাসে এই মামলার চার্জশিট(Chargesheet) জমা করে পুলিশ। সেখানে উল্লেখ ছিল পলাতক কুনাল গুপ্তার নাম। কুনাল গুপ্তার(Kunal Gupta) নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিধাননগর মহকুমা আদালত।

এরপর গতকাল সূত্র মারফত খবর পেয়ে সল্টলেক এলাকা থেকে অভিযুক্ত কুনাল গুপ্তাকে গ্রেফতার করে বিধান নগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর এই অভিযুক্তের বিরুদ্ধে কলকাতার বিভিন্ন থানা সহ সিআইডির কাছে অভিযোগ রয়েছে। একাধিক ভুয়ো কল সেন্টারের(Fake Call Center) সঙ্গেও যোগ থাকতে পারে এই অভিযুক্তের বলে পুলিশের প্রাথমিক অনুমান। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে পেশ করা হয়।

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী