শ্রীরামপুরে সোনার দোকানে হানা দেওয়া আয়কর অফিসাররা ভুয়ো, নিশ্চিত করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: অক্ষয় কুমারের ‘স্পেশাল ২৬’ সিনেমাটার কথা কারোরই অজানা নয়। এই রকম দুঃসাহসিক কাণ্ড যদি বাস্তবে ঘটে! শ্রীরামপুরে এক সোনা গলানোর দোকানে নকল আয়কর হানা। তল্লাশিতে আসা আয়করের টিম বাজেয়াপ্ত করেছে সবকিছু। এদিকে এই আয়কর অভিযান নিয়ে কিছুই জানে না আয়কর দফতর। পুলিশ জানিয়েছে সবাই ভুয়ো।

বর্তমানে যেভাবে চারিদিকে আয়কর অভিযান চলছে তাতে বোঝা দুষ্কর কে আসল আর কে নকল। শ্রীরামপুরে এক সোনা গলানোর দোকানে নকল আয়কর হানায় কাগজপত্র দেখাতে না পারার অজুহাতে আটক সোনা ব্যবসায়ী। কিন্তু ব্যবসায়ী যখন বুঝতে পারল ততক্ষণে দোকান ফাঁকা করে চম্পট দিয়েছে চোরেরা। ঠিক যেমন স্পেশাল ২৬ সিনেমায় অক্ষয় কুমার ও অনুপম খেররা করেছিলেন। প্রত্যেকের গলাতেই আইটি অফিসারের আই কার্ড ঝোলানো ছিল। তারা নিজেদের আয়কর দফতরের কর্মী বলে পরিচয় দিয়ে তল্লাশি শুরু করে।

সমস্ত নগদ টাকা ও সোনা নিয়ে যায় নকল আই টি অফিসাররা। যাওয়ার সময় মালিক অজয়কে গাড়িতে তুলে নিয়ে যায় তারা। কিন্ত দিল্লি রোডের কাছে নামিয়ে দিয়ে চলে যায়। স্থানীয় ব্যবসায়ীরা ইতিমধ্যেই পুলিশকে জানায় বিষয়টি। আয়করের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায় এমন কোনও অভিযান তাদের দফতর থেকে হয়নি।

ঘটনার তদন্ত শুরু করেছে শ্রীরামপুর থানার পুলিশ। ভুয়ো আয়কর অফিসার পরিচয় দেওয়া ব্যক্তিরা আসলে কারা তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই অভিযানের ছবি। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তাদের চিহ্নিত করার ব্যবস্থা হচ্ছে। 

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

ফের উত্তপ্ত হরমুজে! বাণিজ্যিক জাহাজের ধাক্কায় নিহত ১, আহত একাধিক

নেপাল বিপর্যয়ের ১৭ দিন পার, চিনে অক্ষত রয়েছে স্ত্রী শর্মিষ্ঠা, বিশ্বাস মুকুল পুত্র শুভ্রাংশুর

খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবল জাহাজ, সলিল সমাধি ১, নিখোঁজ বহু

লুকিয়ে প্রেমিকার বাড়িতে হাজির প্রেমিক! হাতেনাতে ধরল গ্রামবাসীরা, তার পর…

সাতসকালে শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট