চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জালিয়াতির পর্দাফাঁস, ভারতীয় পাসপোর্ট বানিয়ে কুয়েতে বাংলাদেশি যুবক

নিজস্ব প্রতিনিধি, কাটোয়া : কাটোয়ায় বাংলাদেশি যুবকের জালিয়াতির পর্দাফাঁস। জেঠু জেঠিমাকে বাবা মা সাজিয়ে ভারতের পাসপোর্ট হাসিল করেছিল সে। ভারতীয় পাসপোর্ট নিয়ে কুয়েতে পাড়ি দিয়েছিল বাংলাদেশী যুবক। পাসপোর্ট পুনর্নবীকরণের সময় ধরা পড়ে সেটি।

জানা গিয়েছে, ২০১৪ সালে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল ওই যুবক। ২ বছর ভারতে থেকে এখানকার নথি বানায় সে। বছর দুয়েক ভারতেই বসবাস করেছিল অভিযুক্ত। তারপরেই ভুয়ো ভারতীয় নথি দিয়ে ভারতীয় পাসপোর্ট বানায়। সেই পাসপোর্ট নিয়েই চলে যায় কুয়েতে। ২০১৬ সালে ভারতীয় পাসপোর্ট নিয়ে পাড়ি দিয়েছিল কুয়েতে। সম্প্রতি সেই পাসপোর্ট পুনর্নবীকরণ করার জন্য আবেদন করেছিল সে। তখনই ধরা পড়ে বিষয়টি।

সূত্রের খবর ওই যুবক বাংলাদেশে থাকত। তার বাবা-মা বাংলাদেশেই থাকেন। কিন্তু ভারতে এসে জ্যেঠু- জেঠিমাকে বাবা-মায়ের পরিচয় দিয়েছিল সে। সেই দিয়েই ভারতীয় পাসপোর্ট সহ বিভিন্ন নথি তৈরি করেছিল। সেই ভুয়ো নথি ও জাল পাসপোর্ট নিয়েই চলে গিয়েছিল কুয়েতে। আত্মীয়দের দাবি, তারা এই বিষয়টি জানতেন না। তাঁদের বাবা- মায়ের পরিচয় দিয়েছিল, সেই বিষয়ে কিছুই জানতেন তাঁরা।  পাসপোর্ট অফিস জানিয়েছে, ওই যুবক যেসকল নথি জমা করেছে, তার সমস্ত নথি জাল।

এই ঘটনার পরেই ফের নড়ে চড়ে বসেছে প্রশাসন। উঠছে একাধিক প্রশ্ন। কাটোয়াতেও কী ছড়িয়ে রয়েছে জাল পাসপোর্টের কর্মকাণ্ড। জাল পাসপোর্টের ঘটনায় আগেই গ্রেফতার হয়েছিল আজাদ মল্লিক। তারপর থেকে আরও সচেষ্ট পুলিশ প্রশাসন। এবার কাটোয়াতেও মিলল জাল পোসপোর্ট। প্রশ্ন উঠছে, কাটোয়াতেও কি ছড়িয়ে জাল পাসপোর্টের চক্র?

Published by:

Share Link:

More Releted News:

নওদা বিধানসভায় নির্বাচনী প্রচার ঘিরে উত্তেজনা চরমে, নামল কেন্দ্রীয় বাহিনী

অশোকনগরে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে ঝড় তুললেন মৈথিলী ঠাকুর

মেয়ের হয়ে প্রচারে বেরিয়ে রাস্তার মাঝে যা করলেন মমতা ঠাকুর, প্রশংসা এলাকাবাসীর

বেলডাঙা কাণ্ডে ইউএপিএ ধারা লাগুর সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি

বালি পাচার মামলায় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে সমন ইডির

আইএসএফ প্রার্থী আরাবুলের গাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ভোটমুখে উত্তপ্ত ক্যানিং

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ