ভুয়ো টিটিই সেজে প্রতারণার ফাঁদে ফেলে যাত্রীদের সর্বস্বান্ত করার অভিযোগে ধৃত দুই

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: টিটিই অফিসের নাম ভাঙিয়ে ট্রেনে যাত্রীদের সঙ্গে অভিনব প্রতারণার অভিযোগে এক প্রতারক চক্রের আরও দুই সদস্যকে গ্রেফতার করল পুলিশ। বুধবার গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে হাওড়া থানা এলাকার মধ্যেই ধরা পড়ে ধৃতরা।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই প্রতারক দলটি মূলত ভিনরাজ্য থেকে আসা যাত্রীদেরই নিশানা করত। বিশেষ করে শালিমার ও হাওড়া সংলগ্ন এলাকায় ট্রেন থেকে নামা যাত্রীদের সঙ্গে প্রথমে আলাপ জমিয়ে কথাবার্তা শুরু করত তারা। এরপর ‘নিরাপত্তা’র অজুহাতে যাত্রীদের কাছ থেকে টাকা, গয়না ও অন্যান্য মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়াই ছিল তাদের মূল কৌশল।

আরও পড়ুন: তরুণীর সঙ্গে ঘর বাঁধতে স্বামী-সন্তানকে পরিত্যাগ বীরভূমের গৃহবধূর, ডিভোর্স চেয়ে রামপুরহাট আদালতে

অভিযোগ অনুযায়ী, প্রতারকরা যাত্রীদের নিয়ে গিয়ে হাওড়া স্টেশন বা হাওড়া ময়দান সংলগ্ন একটি জায়গা দেখিয়ে সেটিকেই টিটিই অফিস বলে পরিচয় দিত। তারা দাবি করত, ওই অফিসে মালপত্র জমা রাখলে তা সম্পূর্ণ নিরাপদ থাকবে। অনেক যাত্রী সেই কথায় বিশ্বাস করে নিজেদের মূল্যবান জিনিসপত্র তাদের হাতে তুলে দিতেন। এরপর সুযোগ বুঝে প্রতারকরা সমস্ত সামগ্রী নিয়ে চম্পট দিত।

পুলিশ জানিয়েছে, ২০২৫ সাল থেকেই এই ধরনের প্রতারণা নিয়ে একের পর এক অভিযোগ জমা পড়তে থাকে। তদন্তে নেমে গত বছর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছিল। সেই সূত্র ধরেই তদন্ত এগিয়ে নিয়ে গিয়ে বুধবার রাতে আরও দুই অভিযুক্ত-নিখিলেশ কুমার ও সোনকুমার মাহাতোকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ধৃতদের হাওড়া আদালতে পেশ করা হয়েছে।

এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি যাত্রীদের উদ্দেশে কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে-অচেনা ব্যক্তির কথায় বিশ্বাস করে কখনওই টাকা বা মূল্যবান সামগ্রী কারও হাতে না দেওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ।

শরীর থেকে ঝরবে খারাপ কোলেস্টেরল! রোজ পাতে এই সবজি রাখলেই মিলবে হৃদ্‌স্বাস্থ্যের সুরক্ষা

সূর্যের রাশি পরিবর্তনে ঘুরে যাবে ৫ রাশির জাতকদের ভাগ্যের চাকা

আজকের রাশিফল: হাতে আসবে বাড়তি অর্থ, ছুটির দিনে সতর্ক থাকবেন কারা?

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের