জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ‘ভুয়ো’ ভোটার কার্ড, শান্তিপুরে চাঞ্চল্য, BLO-র ভূমিকা নিয়ে প্রশ্ন

শান্তিপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের নিউ ঘোষ এলাকায় সারিবদ্ধ দোকানগুলির পেছনের একটি পরিত্যক্ত জঙ্গল থেকে আনুমানিক ১৫টি ভুয়ো ভোটার কার্ড উদ্ধার হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ফের ‘ভুয়ো’ ভোটার কার্ডের হদিশ মিলল। নদিয়ার শান্তিপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের নিউ ঘোষ এলাকায় সারিবদ্ধ দোকানগুলির পেছনের একটি পরিত্যক্ত জঙ্গল থেকে আনুমানিক ১৫টি ভুয়ো ভোটার কার্ড উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। হারিয়ে যাওয়া বা ফেলে দেওয়া কার্ড নয়, উদ্ধার হওয়া কার্ড গুলির মেয়াদ ও আবেদন প্রক্রিয়া বিশ্লেষণের পরেই একাধিক অসঙ্গতি মিলেছে। যার ফলে, ডবল ভোটিং এবং ভুয়ো ভোটারের জল্পনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার (১৩ অগস্ট) রাতে নিউ ঘোষ মার্কেট সংলগ্ন পরিত্যক্ত জঙ্গলে বেশ কিছু ভোটার কার্ড পড়ে থাকতে দেখতে পান স্থানীয় বাসিন্দা প্রশান্ত মণ্ডল। বিষয়টি নজরে আসতেই তিনি বিজেপির ৪ নম্বর মণ্ডল সভাপতি পিকলু বিশ্বাসকে খবর দেন। এরপর আজ, শুক্রবার (১৪ অগস্ট) সকালে পিকলুবাবু শান্তিপুর থানায় খবর দেন। এবং পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। স্থানীয়দের দাবি, জঙ্গল থেকে উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলির মধ্যে স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার অনেকের নাম রয়েছে। পার্শ্ববর্তী ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মায়া সরকারের নাম রয়েছে সেখানে। যা দেখে অবাক হয়ে যায় মায়া সরকারের বৌমা।

তিনি জানান, ভোটার কার্ডের আবেদনের পর প্রাপ্ত স্লিপ দেখিয়েই তাঁর শাশুড়ি পরপর দুটি ভোট দিয়েছেন এবং পরে নতুন কার্ডও পেয়েছেন। কিন্তু জঙ্গলে পড়ে থাকা কার্ডটিতে যে তারিখ রয়েছে, তা তাঁদের আবেদনেরও অনেক আগের। এছাড়া কার্ডের মধ্যে একটিতে মঞ্জু বণিক মণ্ডল নামে একজনের নাম রয়েছে। সেই কার্ডে হরিপুরের ঠিকানা দেওয়া রয়েছে। বাস্তবে সেই ঠিকানার কোনও অস্তিত্বই নেই। পবিত্রা বিশ্বাস নামে এক মহিলার নাম রয়েছে জঙ্গল থেকে পাওয়া ওই ভোটার কার্ডে। যা দেখে তাঁর স্বামী সুশান্ত বিশ্বাস তাজ্জব বনে যান। তিনি জানান, ডিজিটাল কার্ডের জন্য আবেদন করলেও সেই নতুন কার্ড তাঁদের কাছে পৌঁছায়নি, পুরনো কার্ডটিই এতদিন বাড়িতে ছিল। নতুন কার্ডটি তবে কার হাত ঘুরে জঙ্গলে এল, জানা নেই। এর পিছনে বিএলও-র হাত রয়েছে।

এ বিষয়ে বিদায়ী তৃণমূল সরকার, স্থানীয় বিএলও (BLO) এবং দলীয় নেতৃত্বকে তীব্র আক্রমণ করেছেন বিজেপি নেতা গোবিন্দ ভৌমিক। তিনি অভিযোগ করেছেন, ‘এলাকায় প্রচুর ভুয়ো ভোটার তৈরি হয়েছে। সরকার বদলের হাওয়ায় কিংবা ধরা পড়ার ভয়ে এখন বিভিন্ন জায়গায় এসব ফেলে দেওয়া হচ্ছে। ডবল ভোট দেওয়ার জন্যই এসব কার্ড তৈরি হয়েছিল। পুলিশ প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখুক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক।’

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল