ফালাকাটাতে ফাইবার গ্লাসের মন্ডপে নানান আলোর খেলা দেখা যাবে

Share:

নিজস্ব প্রতিনিধি,ফালাকাটা : ফাইবার গ্লাসের তৈরি মন্ডপে নানান আলোর খেলা দেখা যাবে। যা তৈরি করবে রামধনু। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা কলেজপাড়া স্পোর্টিং ক্লাবের (Falakata Collegepara Sporting Club) এবারের থিম ‘শরতের রামধনু’।এই ক্লাবের পুজো এবছর ৪৭ তম বর্ষে পদার্পণ করবে।রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইল্লা তার শিল্পভাবনা ফুটিয়ে তুলছেন এবারের মন্ডপে।প্রতিবার ফালাকাটার(Falakata) এই ক্লাব নিত‍্যনতুন থিম উপহার দেয় শহরবাসীকে।এমনকি জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এই ক্লাবের পুজো দেখতে।গতবারেও শিল্পী গৌরাঙ্গ কুইল্লা ফালাকাটার এই পুজোটিকে নতুন রূপ দিয়েছিলেন।এবারেও সেই কারণে ক্লাব কর্তৃপক্ষ তার ওপরেই দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হয়েছেন।

ফাইবারের গ্লাস(Fyber Glass) ও চুড়ি দিয়ে মন্ডপ তৈরি হয়েছে।পাশাপাশি রঙীন কাপড় ব‍্যবহার করা হয়েছে।এই থিমের নাম দেওয়া হয়েছে শরতের রামধনু।শরৎকালের আগমনে আনন্দ ছড়িয়ে পড়ে প্রকৃতিতে।রঙীন হয়ে ওঠে প্রকৃতি।সেই ভাবনাকেই ফুটিয়ে তোলা হবে মন্ডপ জুড়ে।থিমের সঙ্গে সামঞ্জস‍্য রেখে প্রতিমা তৈরি করা হচ্ছে।

ক্লাবের পক্ষ থেকে প্রহ্লাদ দাস জানান,”দর্শনার্থীরা প্রবেশ করলেই কাঁচের নানান কাজ দেখতে পাবেন এই মন্ডপে।পাশাপাশি নানান রঙের আলোর খেলা হবে মন্ডপ জুড়ে।এবারেও জেলার সেরা পুজো হবে আমাদের ক্লাবের পুজো।এই আশা রাখছি বলে জানান ওই সদস্য।”দুর্যোগ কাটতেই তাই জোর কদমে চলছে ‘রামধনু’ উপস্থাপনের কর্মকাণ্ড।

চোখের চিকিৎসায় মিলবে বিদেশ যাওয়ার অনুমতি? বুধবার হাইকোর্টে অভিষেকের ভাগ্য নির্ধারণ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

ওজন কমাতে পারফেক্ট  স্ন্যাক্স, ঝটপট বানিয়ে নিন তেল ছাড়া কাবলি চিকেন স্যালাড

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

‘ডিপফেক’-এর শিকার ম্রুণাল ঠাকুর, সোশ্যাল মিডিয়ায় আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি নায়িকার

হেলমেট পরে সেলফি তুললেই মিলবে ৫০০ টাকা! কৃষ্ণনগর পুলিশ জেলার অভিনব উদ্যোগ

স্কুলে ঢুকে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে ৩৪ বার কোপ, গ্রেফতার ২১ বছরের যুবক

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ