এই মুহূর্তে

জরায়ুর অস্ত্রোপচার করতে গিয়ে রোগিনীর মূত্রথলি কেটে ফেললেন চিকি‍ৎসক, আজব কাণ্ড ফালাকাটায়

নিজস্ব প্রতিনিধি ধূপগুড়ি: এক অপারেশন পর পর তিন বার। নার্সিং হোম নয় ,যেন কসাইখানা।চিকিৎসায় মারাত্মক অভিযোগ রোগীর পরিবারের।জানা গিয়েছে ধূপগুড়ি ব্লকের গাদং এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খলাইগ্ৰাম এলাকার বাসিন্দা আমিছা পারভিন(Amicha Parvin) অসুস্থ হয়ে ফালাকাটায়(Falakata) এক ডাক্তার বাবুর কাছে যান। সেখানে ডাক্তার জানান যে, তার জরায়ুতে টিউমার হয়েছে ।এর পরেই ফালাকাটা নার্সিং হোম নামে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই এক অপারেশন একাধিক বার করেন ওই ডাক্তার বলে অভিযোগ। তাও আবার পরের অপারেশন গুলো রোগীর আত্মীয়দের অজ্ঞাত রেখে করা হয়েছে বলে অভিযোগ।

কিন্তু অপারেশনের পর দিন দিন রোগীর পরিস্থিতি অবনতি হতে থাকে। শেষমেশ রোগী বাধ্য হয়ে শিলিগুড়িতে(siliguri) ডাক্তার দেখায় এবং বিভিন্ন টেস্ট করে জানা যায় যে ডাক্তার জরায়ুর অপারেশন করতে গিয়ে মূত্রথলি কেটে ফেলেছেন।রোগীর সঙ্কটজনক পরিস্থিতি নিয়ে ফালাকাটা নার্সিং হোমের(Falakata Nurshing Home) ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা প্রথমে দুর্ব্যবহার করে এবং পরবর্তী সময়ে ভুল স্বীকার করে কিছু ক্ষতিপূরণ দিতে চায়। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও সেই ক্ষতিপূরণ দিতে এখনো টাল বাহানা করছে নার্সিংহোম কর্তৃপক্ষ। এদিকে দিন দিন রোগী অসুস্থ হয়ে পড়ছে । অনবরত প্রস্রাব পড়তে থাকে।

অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না পরিবার। দিন এনে দিন খাওয়া পরিবারের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করার মত পরিস্থিতি নেই। অসুস্থ মহিলার স্বামী কলকাতায় শ্রমিকের কাজ করেন। যা আয় হয় তা দিয়ে পরিবারের ৮ জনের পেট চলে না। এখন কিভাবে চিকিৎসা করবেন কোনো উপায় দেখছেন না। ভুল চিকিৎসার কারণে জীবন শেষ হতে চলেছে দরিদ্র পরিবারের রোগীর। ওই নার্সিংহোমের বিরুদ্ধে আগেও চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে বলে জানান পরিবার। এবার প্রশাসনের কাছে যাওয়ার চিন্তা-ভাবনা শুরু করেছে ওই দরিদ্র পরিবার।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এসআইআর শুনানিতে নথি জমা দিয়েও মিলছে না রসিদ, জাতীয় ভোটার দিবসে উঠছে অভিযোগ

কর্তব্যে অবিচল! নিজেকেই SIR শুনানির নোটিশ ধরালেন ‘সেরা’র তকমা পাওয়া BLO

নির্বাচনে জিতেও উন্নয়নে ব্যর্থ কেন?‌ বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আলিপুরদুয়ারবাসী

TMC সমর্থকদের বাদ দেওয়ার চেষ্টা, শুনানির নোটিশ পেয়ে ফুঁসে উঠলেন দেবাংশু

সাবধান! UPI ট্রান্সফারে লুকিয়ে বিপদ, রেলযাত্রীকে ঠকাবার নয়া কায়দা প্রতারকদের

ভোটার তালিকা সংশোধনে প্রযুক্তি ব্যর্থ? বাড়ছে কমিশনের চিন্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ