এই মুহূর্তে

বিয়েতে রাজি নয়, আত্মহত্যার চেষ্টা পরীক্ষার্থীর, পড়াশুনার দায়িত্ব নিলেন ওসি

নিজস্ব প্রতিনিধি,ফারাক্কা: মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে ইংরেজি পরীক্ষা দিতে বেড়িয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে মুশিদাবাদের ফারাক্কা থানার(Farakka P.S.) অন্তর্গত নয়ন সুখ ব্রাহ্মণ ঘাট এলাকায়। মঙ্গলবার ছিল ইংরেজি পরীক্ষা। পুলিশ সূত্রে খবর ওই ছাত্রী এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থী। তার পরীক্ষা কেন্দ্র ফারাক্কা থানার অন্তর্গত নয়ন সুখ স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়ে। মঙ্গলবার সকালে অন্যান্য পরীক্ষার্থীদের মতোই সে ওই কেন্দ্রে ইংরেজি পরীক্ষার দিতে যায় তবে পরীক্ষার আগে সকলের নজর এড়িয়ে কুলের পেছনে গঙ্গা নদীর ব্রাহ্মণ ঘাটে গিয়ে সেখান থেকে আত্মহত্যার চেষ্টা করে। সেই সময় গঙ্গার ঘাটে ছিলেন তৃণমূল নেতা লালু শেখ। সে তাকে উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়। এরপর ফারাক্কা থানার আইসি(IC) সুজিত পাল এসে ওই ছাত্রীকে উদ্ধার করে তাঁকে আশ্বস্ত করে পরীক্ষা হলে নিয়ে যায়। জানা গেছে ওই পরীক্ষার্থী পরবর্তীকালে শান্তভাবে পরীক্ষা দিয়েছে। পরীক্ষা শেষে পুলিশের পক্ষ থেকে ওই পরীক্ষার্থীকে তার পরিবারের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়।

স্থানীয় থানার ওসি ওই পরীক্ষার্থীকে নানা ভাবে বোঝান। তার মনোবল বাড়ান। এর আগে সোমবার মায়ের অসুস্থতার জন্য মাধবডিহী থানা এলাকায় পরীক্ষার্থী রেশমা সময়মতো পরীক্ষা হলে পৌঁছতে না পারায় স্থানীয় থানার ওসি ডিজে গাড়ি নিয়ে গিয়ে তাকে পরীক্ষা হলে সময়মতো পৌঁছে দেন। শুধু তাই নয় পরীক্ষার শেষে ওই পরীক্ষার্থীকে থানার ওসি নিজের গাড়িতে করে আবার বাড়ি ফিরিয়ে দেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে ওই ছাত্রীর মা নেই । এক আত্মীয়ের বাড়িতে থেকে ওই ছাত্রী পড়াশোনা করেন। বিয়ে সংক্রান্ত কিছু কারণে ওই ছাত্রী মানসিক কোনও সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন। সম্ভবত সেই কারণেই ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টার মত চরম পথ বেছে নিতে গিয়েছিলেন। পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই ওই ছাত্রীর পরিবারের সদস্যদেরকে কথা বলার জন্য ফরাক্কা থানায় ডেকে পাঠানো হয়। ফরাক্কা থানার আইসি বলেন,”আমি নিজে ওই ছাত্রীকে সবরকম ভাবে বুঝিয়েছি।আর্থিক কারণে ওই ছাত্রীর পড়াশোনায় কোনও প্রতিবন্ধকতা তৈরী হবে না। আমি ওই ছাত্রীর পড়াশোনার সমস্ত দায়িত্ব নেবো বলেও জানিয়েছি।”স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রীর বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার টাউনশিপ মোড় এলাকায়। সে নিউ ফরাক্কা হাই স্কুলের ছাত্রী।এবছর তাঁর মাধ্যমিক পরীক্ষার আসন পড়েছে মুর্শিদাবাদের ফরাক্কার নয়নসুখ স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়ে। মঙ্গলবার সকালে অন্য কয়েকজন বন্ধুর সঙ্গে ওই ছাত্রী স্কুলে হাজির হন ইংরেজি পরীক্ষা দেওয়ার জন্য।

সূত্রের খবর, বাকি ছাত্রছাত্রীরা যখন পরীক্ষার কেন্দ্রে ডোকার জন্য ব্যস্ত ছিলেন সেই সময় হঠাৎ করেই সকলের চোখ এড়িয়ে ওই ছাত্রী স্কুলের ঠিক পেছনেই ব্রাহ্মণগ্রাম ঘাটে চলে যান। নদীর ঘাটে নিজের বই এবং ব্যাগে রেখে নদীতে ঝাঁপ দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছিলেন। সেই সময় ওই এলাকা দিয়ে যেতে গিয়ে তৃণমূল কংগ্রেসের নয়নসুখ অঞ্চল সভাপতি লালু শেখ ওই ছাত্রীকে দেখে ফেলেন। এরপর সময় নষ্ট না করে লালু শেখ দৌড়ে গিয়ে ওই ছাত্রীকে নদীতে ঝাঁপ দেওয়ার আগেই উদ্ধার করে এবং ফরাক্কা থানায় খবর দেন। লালু শেখ বলেন ,”আর কয়েক মুহূর্তের দেরি হলে ওই ছাত্রী জলে ডুবে যেতেন। ওই ছাত্রী আমাকে জানিয়েছে সে জ্যেঠুর বাড়িতে থেকে পড়াশোনা করে। ওই ছাত্রীর অভিযোগ সম্প্রতি তাঁর পরিবার বিয়ের জন্য পাত্র দেখা শুরু করেছিলেন। কিন্তু ওই ছাত্রী পড়াশোনা করতে চায়। বাড়ি থেকে সহযোগিতা না পেয়ে সে আত্মহত্যার পথ বেছে নিতে গিয়েছিলো বলে জানিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হলে বেজে উঠল মোবাইল, যাকে কেন্দ্র করে বচসা, স্কুল পরিদর্শককে মারধর শিক্ষকদের

ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা

বালিগঞ্জে ফ্লাইওভার থেকে ট্রেনের উপরে মরণঝাঁপ, ঝলসে গেল যুবকের দেহ

‘কোনটা লাগবে খালি বলুন’, বুকে-পিঠে নথি সাঁটিয়ে শুনানিতে হাজির ২৭ বছরের দিনমজুর

খুঁজছে পুলিশ, ফেসবুক লাইভে প্রকাশ্যে এলেন গোলপার্ক কাণ্ডের ‘সোনা পাপ্পু ‘

১২ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ২০১৪ সালের টেট উত্তীর্ণ ২৬৪ জনের হাতে নিয়োগপত্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ