‘প্রজন্ম ধ্বংস হয়ে যাবে’, ভারত-পাক বিশ্বকাপ ম্যাচ বয়কট নিয়ে নকভিকে তুলোধনা কপিল দেবের

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিতর্ক তুঙ্গে। এবার এই বিতর্কে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব।

Share:

নিজস্ব প্রতিনিধি: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিতর্ক তুঙ্গে। এবার এই বিতর্কে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব। আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের সঙ্গে পাকিস্তানের ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু ম্যাচে অংশগ্রহণ অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান। যদিও আইসিসির প্রোটোকল মেনেই কলম্বোতে পাকিস্তানের সঙ্গে খেলতে যাবে বলে জানিয়েছে ভারত। দুই দেশের রাজনৈতিক উত্তেজনা খেলার মাঠে চলে এসেছে, এ নিয়েই এখন সরগরম ক্রিকেট বিশ্ব। এদিকে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে জয়যুক্ত হয়েও এখনও ট্রফি পায়নি ভারত। দুবাইয়ের স্টেডিয়ামে পাক বোর্ড প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেছিলেন ভারতের T20 অধিনায়ক সূর্যকুমার যাদব। তাতেই নকভি চটে গিয়ে ট্রফি হোটেলে ফেরৎ নিয়ে চলে যায়। তাতেই ক্ষুব্ধ ভারত।

আসলে পহেলগাঁও হামলায় পাকিস্তানি জঙ্গিদের হাতে ২৬ জন ভারতীয় পর্যটকের মৃত্যুর পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যকার সম্পর্ক আলগা হয়ে গিয়েছে। যাই হোক, ভারত-পাকিস্তান মাঠে খেলার আগেই পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। পাকিস্তানের ভারতের সঙ্গে না খেলার সিদ্ধান্ত তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। এবার এই বিতর্কে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক কপিল দেব। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই পদক্ষেপ ভারতের চেয়ে পাকিস্তানের ভবিষ্যতের বেশি ক্ষতি করবে। রবিবার পাকিস্তান নিশ্চিত করেছে যে, তাঁরা টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে কিন্তু ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে। আইসিসি ভারত থেকে বাংলাদেশের ম্যাচটি স্থানান্তরের দাবি প্রত্যাখ্যান করার পর এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের পাকিস্তানের অবস্থান নিয়ে খোলামেলা কথা বলেছেন কপিল দেব। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, এই বিষয়টি কেবল রাজনীতি বা ভাবমূর্তির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি সরাসরি তরুণ ক্রিকেটারদের কেরিয়ারের উপরেও প্রভাব ফেলেবে। এরপর তিনি PCB প্রধান মহসিক নকভিকে তোপ দেগে বলেন,’যদি পাক খেলোয়াড়রা এই সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে তাঁদের যেন সামনে এসে কথা বলার মতো সাহস থাকে। কিন্তু বোর্ড যদি বলে যে তুমি খেলবে না, তাহলে এটা দেশের সুনাম নষ্ট করবে। বারবার প্রত্যাহার এবং বয়কট পাকিস্তান ক্রিকেটকে বিচ্ছিন্ন করে দেবে। পরিস্থিতি পাকিস্তানের জন্য ভাল নয়। আপনি একটি প্রজন্মকে পুরো ধ্বংস করে দিচ্ছেন।’ এদিকে ভারতের সঙ্গে ম্যাচ বয়কট আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে। কারণ ভারত-পাকিস্তানের ম্যাচগুলি কে আইসিসি টুর্নামেন্টের বাণিজ্যিক মেরুদণ্ড হিসাবে বিবেচনা করা হয়।

প্রেমিকাকে নিয়ে মোমো খেতে গিয়েই বিপত্তি, ধরা পড়তেই স্ত্রীকে বনেটে বসিয়ে ছুটল স্বামী

অবিভক্ত বাংলার ঐতিহ্য বুকে নিয়ে সাড়ে ৩৫০ বছর, বসিরহাটের ঘোষবাড়ির পুজোয় আজও বনেদিয়ানা অটুট

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

বাড়িতে কেউ না থাকার সুযোগে নাবালিকাকে হেনস্থার অভিযোগ, পিংলায় গ্রেফতার প্রৌঢ়

এক মাস পার, নেপালে গিয়ে নিখোঁজ শিক্ষিকার বাড়ি ফেরার অপেক্ষায় ছেলেরা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

গরিব মহিলাদের আধার হাতিয়ে অন্নপূর্ণা যোজনার টাকা আত্মসাতের অভিযোগ, শান্তিপুরে সরব উপভোক্তারা

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

পার্ক স্ট্রিটে বিলাসবহুল হোটেলে রেভ পার্টি, হানা দিয়ে বিপুল মাদক উদ্ধার করল এসটিএফ

রাজ্যসভায় বিজেপির প্রার্থী তৃণমূলত্যাগী কোয়েল মল্লিক

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার বিরাট ওষুধ কারখানা, মৃত ১