লাইনচ্যুত ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন, চাঞ্চল্য বালুরঘাটে

সমস্ত যাত্রীকে নামিয়ে ফাঁকা ফারাক্কা এক্সপ্রেসকে নিয়ে যাওয়া হচ্ছিল কারশেডে। সে সময়েই ঘটে গেল চরম দুর্ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সমস্ত যাত্রীকে নামিয়ে ফাঁকা ফারাক্কা এক্সপ্রেসকে নিয়ে যাওয়া হচ্ছিল কারশেডে। সে সময়েই ঘটে গেল চরম দুর্ঘটনা। মূল লাইন থেকে পিট লাইনে ঢোকার মুখেই বেলাইন হয়ে গেল ট্রেনের ইঞ্জিন। যার ফলে সোমবার (২১ সেপ্টেম্বর) সাময়িকভাবে উত্তেজিনা ছড়ায় বালুরঘাট রেলস্টেশনে। সূত্রের খবর, সোমবার দুপুর ১২টা নাগাদ বালুরঘাট রেল স্টেশনে পৌঁছয় ফারাক্কা এক্সপ্রেস। স্টেশনে নেমে যায় সমস্ত যাত্রী। এরপর ফাঁকা ট্রেনটিকে পরিষ্কার ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের জন্যে নিয়ে যাওয়া হচ্ছিল কারশেডে। তখনই ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়ে যায়। যদিও কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

বিপদ বুঝে সঙ্গে সঙ্গে ট্রেন দাঁড় করিয়ে দেন চালক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রেলের ইঞ্জিনিয়াররা এবং রেলকর্মীরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রেললাইনে সমস্যার কারণেই এই ঘটনা ঘটেছে। যদিও ইঞ্জিনটি লাইনচ্যুত হওয়ার সঠিক কারণ এখনও জানা যায়নি। তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে রেল সূত্রের খবর, আজ বিকেল ৫টার সময় বালুরঘাট থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ফারাক্কা এক্সপ্রেসের। কিন্তি ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার কারণে ট্রেনটি নির্ধারিত সময়ের তুলনায় একটু দেরিতে ছাড়বে বলে জানা গিয়েছে। তা নিয়েই এখন যাত্রীদের মধ্যে আশঙ্কার সৃষ্টি হয়েছে।

এদিকে এই মাসের শুরুতেই অবিরাম বৃষ্টি ও বন্যার কারণে নিউ ফরাক্কা জংশন এলাকায় রেললাইনের নিচের মাটি ধসে প্রায় ১৫ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছিল। যার ফলে উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, এবং বন্দে ভারত এক্সপ্রেস সহ উত্তরবঙ্গমুখী বহু গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল বা ঘুরিয়ে দেওয়া হয়। যাত্রীদের দুর্ভোগ কমাতে রাজ্য সরকারের পক্ষ থেকে অতিরিক্ত বাস চালানো হয়। তবে যুদ্ধকালীন তৎপরতায় রেলের প্রকৌশলী ও কর্মীরা লাইট ও মাটির কাজ সম্পন্ন করেন। এবং ঘটনার ৩ দিন পর, অর্থাৎ ৫ সেপ্টেম্বর থেকে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য

শ্মশানে বসে মদের ফোয়ারা, জ্বলন্ত চিতায় চিকেন রান্না করে খেল মদ্যপ যুবকরা

কোচিং সেরে ফেরার পথে বাইক থামিয়ে সঙ্গীর সামনেই তরুণীকে যৌন হেনস্থা, ভয়ঙ্কর ভিডিও রইল

আঙুল চেটে খাবে ছোটরা, অল্প সময়ে বানান সুস্বাদু লাউয়ের রুটি

ডায়েট করছেন? তবুও খেতে পারেন ফ্রেঞ্চ টোস্ট, জেনে নিন স্বাস্থ্যকর রেসিপি

ভারতের ‘RAW’ প্রতিষ্ঠাতার জীবনী এবার বড়পর্দায়, মুক্তির দিনক্ষণ ঘোষণা করণ জোহরের

খাবার কিনতে গিয়ে নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ, কাঠগড়ায় পাষণ্ড দোকানদার

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

লাইনচ্যুত ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন, চাঞ্চল্য বালুরঘাটে

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে