ফারাক্কায় শুনানি কেন্দ্রে হামলা, ভাঙচুর ,মারধর করা হল আধিকারিকদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ফারাক্কা: মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় SIR শুনানি চলাকালীন বিডিও অফিসে হামলা। টেবিল চেয়ার ভাঙচুর। ক্যাম্পে উপস্থিত আধিকারিকদের মারধর। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। চলছে তুমুল বিক্ষোভ। একাধিক ব্যক্তিকে ডেকে এনে হয়রানি করা হচ্ছে। শুনানি কেন্দ্রে আধিকারিকরা ভোটারদের হেনস্তা করছে। এই অভিযোগ তুলে সেখানে তৃণমূলের পক্ষ থেকে বাইরের গেটে জড়ো হয়ে বিক্ষোভ দেখানো শুরু হয়েছে।বন্ধ হয়ে গিয়েছে শুনানি পর্ব। পুলিশ ও কমব্যাট ফোর্স ওই বিডিও অফিসে গিয়েছে।ফারাক্কা ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) অফিস চত্বরে বৃহস্পতিবার তীব্র উত্তেজনা ছড়ায়। Sir-এর হেয়ারিং চলাকালীনই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং অফিস চত্বরে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় প্রশাসনিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয় নিয়ে Sir-এর হেয়ারিং চলছিল। সেই সময়েই অভিযোগ ওঠে, ধর্মের ভিত্তিতে পক্ষপাতমূলকভাবে হেয়ারিং করা হচ্ছে। এই অভিযোগকে কেন্দ্র করেই উপস্থিত জনতার মধ্যে ক্ষোভ বাড়তে থাকে এবং মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হেয়ারিং কক্ষ সংলগ্ন এলাকায় ও বিডিও অফিস চত্বরে একাধিক জায়গায় ভাঙচুর চালানো হয়।ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। উত্তেজনার মধ্যেই তিনি প্রশাসনের বিরুদ্ধে সরব হয়ে বলেন,“ধর্ম দেখে দেখে হেয়ারিং করা হচ্ছে। এই সংক্রান্ত সমস্ত অভিযোগ আমার কাছে রয়েছে। এই ধরনের হেয়ারিং কোনওভাবেই হতে দেওয়া হবে না।”
বিধায়কের অভিযোগ, সাধারণ মানুষের ন্যায্য অভিযোগ উপেক্ষা করে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এর প্রতিবাদে তিনি এবং তাঁর সমর্থকেরা বিডিও অফিস চত্বরে ধরনা ও বিক্ষোভে বসেন। তাঁর দাবি, যতক্ষণ না নিরপেক্ষ ও স্বচ্ছভাবে হেয়ারিং হয়, ততক্ষণ আন্দোলন চলবে।

ভাঙচুর ও বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য বিডিও অফিসের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। যদিও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অপরদিকে মালদায় এসআইআরের কাজের চাপ সামলাতে না পেরে এবার অজ্ঞান হয়ে পড়লেন বুথ লেভেল অফিসার। তাকে তড়িঘড়ি স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা গ্রাম পঞ্চায়েতের বর্ণাহি গ্রামে। ওই গ্রামে এস আই আর এর কাজের জন্য দায়িত্বে ছিলেন মাসরেকুল আলম নামে এক বুথ লেভেল অফিসার। বিগত মাস দেড়েক ধরে তিনি এসআইআর – এর কাজে ব্যস্ত হয়েছিলেন। সম্প্রতি সেই কাজ শেষ করে শুনানির জন্য নোটিশ বিতরণ করতে থাকে।কিন্তু কাজের চাপ সামলাতে না পেরে তিনি অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। বাড়ির লোক তাঁকে স্থানীয় ভালুকা বাজার প্রাইমারি হেলথ সেন্টারে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরিবারের পক্ষ থেকে ব্লক প্রশাসনকে আবেদন জানানো হয়েছে যাতে ওই বুথ লেভেল অফিসারকে এসআইআরের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়।

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুক

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি